সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ, যুদ্ধ ও শান্তি নিয়ে নিজের মতবাদ জানিয়েছিলেন শহিদ কন্যা গুরমেহর কৌর৷ জানিয়েছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবার মৃত্যু যুদ্ধের কারণেই৷ কিন্তু সে কথা মেনে নিতে পারেননি অনেকেই৷ এমনকী ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ তাঁর দাবি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ত্রিশত রান তিনি করেননি৷ করেছে তাঁর ব্যাট৷ গুরমেহরের ভঙ্গিতেই এ কথা টুইটারে জানান শেহবাগ৷ তা নিয়েই হাসি-মশকরার ঢেউ ওঠে৷ এরপরই মত বদলালেন শেহবাগ৷ বুধবার টুইট করে তিনি বলেন, কোনওভাবেই গুরমেহরের উপর তাঁর মত চাপিয়ে দিতে চাননি তিনি৷ তাঁকে খাটোও করেননি৷
আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা
শেহবাগের টুইটের পর থেকেই গুরমেহরের কথা নিয়ে বেদম ঠাট্টা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ তাতে যোগ দেন সেলেবরাও৷ রণদীপ হুডা শেহবাগকে সমর্থন করেন৷ কুস্তিগির যোগেশ্বর দত্তও গুরমেহরের তুলনা করেন লাদেন-হিটলারদের সঙ্গে৷ এরপরই পাল্টা টুইট করে পুরো বিষয়টি পরিষ্কার করেন শেহবাগ৷ বুধবার তিনি জানান, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে৷ গুরমেহরের যেমন আছে অন্যদেরও তেমন আছে৷ তবে গুরমেহরকে এ জন্য যারা ধর্ষণের হুমকি দিয়েছে, তাদের চরম নিন্দা করেন তিনি৷ সেইসঙ্গে জানিয়ে দেন, গুরমেহরের উপর কোনও মতবাদ তিনি চাপিয়ে দিতে চাননি৷ খানিকটা রসিকতার ছলেই এ কথা বলেছিলেন৷ তবে তাঁর রসিকতা ক্রমশ অন্য অভিমুখ নেওয়াতেই সতর্ক হলেন শেহবাগ৷
Everyone has a right to express their views without being bullied or threatened. Gurmehar Kaur or the Phogat sisters.
Advertisement— Virender Sehwag (@virendersehwag) March 1, 2017
She has a right to express her views and anyone who threatens her with violence or rape is the lowest form of life.
— Virender Sehwag (@virendersehwag) March 1, 2017
গুরমেহরের সমর্থনেই কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান৷ তিনি জানান, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে৷ কোনওরকম হিংসার তিনি বিরোধী বলেও জানিয়ে দেন৷
প্রসঙ্গত, মঙ্গলবারের মিছিলে অংশ নেননি গুরমেহর৷ আন্দোলন থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মিছিলে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷
কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!
সর্বশেষ খবর
-
বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা
-
এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল! ‘স্ক্রিনশট নিয়েছি’, বোমা তৃণমূল বিধায়কের
-
সারা বছর ফিট, পুজোর ডায়েট প্ল্যানে ‘বেহিসেবি’ হতে চান ফেলুদা ‘টোটা’!
-
বয়স ছুঁয়েছে আশি, তবু তুলির আঁচড়ে চালচিত্রে শিল্প গড়েন রেবা পাল
-
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! প্রতিবাদ করায় ম্যানেজারের দাবি, ‘হতেই পারে’, কী বলছে রেস্তরাঁ?