সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand) ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ব্যাটিং করার সময়ে পেশিতে টান ধরেছিল তাঁর। তখনই বোঝা গিয়েছিল এই চোটের জন্য পুরো সময় মাঠে থাকতে পারবেন না তিনি। যেমন আশঙ্কা করা গিয়েছিল, তাই হল।
খেলার শেষেও দেখা যায়নি বাংলাদেশের অধিনায়ককে। তাঁর পরিবর্রতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেন দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিই জানান, শাকিব চোটের স্ক্যান করানোর জন্য হাসপাতালে গিয়েছেন। জানা গিয়েছে শাকিবের বাঁ পায়ের ঊরুতে চোট রয়েছে। তবে চোট যে গুরুতর তা নয়। আগামী দু-তিন দিন অনুশীলনে নামতে পারবেন না শাকিব।
ICC ODI World Cup 2023: ভারত-পাক মহারণ জিতবে কে? ভবিষ্যদ্বাণী বাংলার নস্ত্রাদামুসের
শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার মানতে হয়েছে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলার বাঘেরা করেছিল ২৪৫ রান। ব্যাট করার সময়ে পেশিতে টান ধরে শাকিবের। বোলিং করার সময়েও নিজের কোটা দ্রুত শেষ করে ফেলেন। ফিল্ডিং করার সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার নিজেকে স্লিপে নিয়ে যান। তার পরেই হাসপাতালে ছুটতে হয় তাঁকে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘একা শাহিন কিছু করতে পারবে না’, ভারত-পাক মহারণের আগে বলছেন মুরলী]
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে
-
আবেগের নাম ‘জোড়াফুল’! প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, মামলায় যুক্ত ঋতব্রতরাও
-
জুরাসিক যুগের প্রাণী, মেলে শুধু উত্তরবঙ্গেই! কার্শিয়াংয়ে হচ্ছে বিশ্বের প্রথম ‘হিমালয়ান সালাম্যান্ডার স্যাংচুয়ারি’
-
বৃষ্টিভেজা ফুটবল মাঠে ‘মৃত্যুদূত’ বাজ! ঝাড়গ্রামে মৃত ১, বজ্রাহত আরও ২৭
-
আগরকরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা! ‘সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে’, জানালেন বিসিসিআই সচিব