Virat Kohli

শামুকের গতিতে সেঞ্চুরি! আরসিবি হারতেই পাক ক্রিকেটারের ‘শুভেচ্ছা’ বিরাটকে

মজা করার সুযোগ ছাড়েনি রাজস্থান রয়্যালসও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ১৩:৩২

options
link
শামুকের গতিতে সেঞ্চুরি! আরসিবি হারতেই পাক ক্রিকেটারের ‘শুভেচ্ছা’ বিরাটকে
বিরাট কোহলি। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে সেঞ্চুরি করেও কটাক্ষের শিকার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীর শতরান করেন বেঙ্গালুরু (RCB) ব্যাটার। তার পরই সমাজমাধ্যমে ট্রোলিং শুরু হয় তাঁর স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তানের ক্রিকেটার থেকে বিপক্ষ দল, কেউই মজা করার সুযোগ ছাড়েনি।

Advertisement

শনিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে সেঞ্চুরি করতে ৬৭ বল নেন তিনি। যা আইপিএলে ধীরতম শতরানের তালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছে। এর আগে ২০০৯ সালে মণীশ পাণ্ডেও ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন। শেষ পর্যন্ত ৭৩ বলে ১১৩ রান করেন বিরাট। ইনিংস শেষে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৬.৯৪। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সিএবি মহিলা ক্লাব টুর্নামেন্ট ঘিরে স্বার্থের সংঘাত! শুরু বিতর্ক]

আইপিএলে এই নিয়ে অষ্টম সেঞ্চুরি করলেন কোহলি। চলতি মরশুমে ৫ ম্যাচে ৩১৬ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। এদিন সেঞ্চুরির পর অনেকে কটাক্ষ করতে থাকেন তাঁর স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তানি পেসার জুনেইদ খান সোশাল মিডিয়ায় ব্যঙ্গ করে লেখেন, “আইপিএলের সবচেয়ে ধীর গতির শতরানের জন্য বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাই।” এর আগে ক্রিকেট মাঠেও জুনেইদ একাধিকবার বাগযুদ্ধে জড়িয়েছেন বিরাটের সঙ্গে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এমনকী বিপক্ষ দল রাজস্থানও মজা করার সুযোগ ছাড়েনি। সোশাল মিডিয়ায় তারা লেখে, “যেখানে ২০০-র বেশি রান করা যেত, সেখানে ১৮৪ রান শুনতে ভালোই লাগে।” প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৮৪ রান করে। জস বাটলারের সেঞ্চুরির দাপটে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান।

[আরও পড়ুন: আঁধার পেরিয়ে আলোয় মহামেডান, প্রথমবার আইএসএলে ৩ প্রধান, কলকাতা ফের ফুটবলের মক্কা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.