খেলার সময় চোট-আঘাত লাগতেই পারে। কিন্তু বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে চোট! তাও আবার এমন গুরুতর, যে কাঁধের হাড়ই সরে গেল। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্রর সঙ্গে ঘটে গেল এমনই ঘটনা। ফলে ২২ অক্টোবর থেকে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়।
আরও পড়ুন:
বুধবার অকল্যান্ডে একটি বিজ্ঞাপনের শুটিং চলছিল। সেখানেই ডাইভ দিয়ে ক্যাচ ধরার দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান কাঁধে চোট পান রাচীন। সূত্রের খবর, পড়ে যাওয়ার সময় তাঁর কাঁধের হাড় সরে যায়। যদিও প্রাথমিক পরীক্ষায় চোট খুব গুরুতর বলে মনে হয়নি। তবে রাচীনের চোটের প্রকৃতি এবং তিনি ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। জানা গিয়েছে, ক্যাচ ধরার দৃশ্যের জন্য ঝাঁপ দিয়ে একটি মোটা গদির উপর পড়েছিলেন তিনি। তার পরেও কীভাবে তাঁর কাঁধে এমন চোট লাগল, তা নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের পরামর্শ, চোট সারিয়ে রিহ্যাব প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সেই কারণে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা প্রায় নেই।
নিউজিল্যান্ড দলের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেন, “রাচীনের এই চোট নিঃসন্দেহে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত ফিরতে পারে, সেই দিকে নজর থাকবে। আমাদের খেলোয়াড়েরা যেসব বাণিজ্যিক শুটিংয়ে অংশ নেয়, সেই একই নিয়ম মেনেই এই শুটিংয়ের ক্ষেত্রেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আগাম প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সম্মতি ছিল। ফলে রাচীনের এই চোট একেবারেই অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এই ধরনের শুটিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আমাদের আরও একবার পর্যালোচনা করতে হবে।”
নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারও রাচিনকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে নারাজ। তিনি বলেন, “আগামী ছ’মাস আমাদের সামনে ব্যস্ত সূচি। এর মধ্যে একাধিক টেস্ট ম্যাচও রয়েছে। তাই রাচীনকে দ্রুত মাঠে ফেরানোর কোনও ঝুঁকি আমরা নিতে চাই না। ও যেন পুরোপুরি সুস্থ হয়ে তবেই খেলায় ফেরে, সেটাই আমাদের লক্ষ্য। দলের জন্য রাচীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে আবার দলে ফিরে পেতে আমরা অপেক্ষা করছি।”
গত মাসেই ইংল্যান্ড থেকে ‘দ্য হান্ড্রেড’ খেলে দেশে ফিরেছেন রাচীন। তার পরেই বিজ্ঞাপনের শুটিংয়ে এই চোট। এখন তাঁর সুস্থ হয়ে মাঠে ফেরার দিকেই তাকিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট। আর ভারতের বিরুদ্ধে সিরিজের আগে রাচীনের এই চোট নিঃসন্দেহে বিরাট ধাক্কা কিউয়ি শিবির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর