Yuvraj Singh

‘হয় ভরসা করুন, নয়তো…’, রো-কো’কে স্পষ্ট বলুক বিসিসিআই, বিস্ফোরক যুবরাজ

লাখ টাকার প্রশ্ন হল, ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে? যুবরাজ সিং মনে করছেন, বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে রো-কো’কে নিয়ে অনিশ্চয়তা দূর করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৮:২৫

options
link
‘হয় ভরসা করুন, নয়তো…’, রো-কো’কে স্পষ্ট বলুক বিসিসিআই, বিস্ফোরক যুবরাজ
রোহিত শর্মা ও বিরাট কোহলি (বাঁদিকে), যুবরাজ সিং (ডানদিকে)। ফাইল ছবি।

তিন বছরে তিনটি বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। সেই ধারা যেন আগামী বছরেও বজায় থাকে, সেটা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টে ব্লু প্রিন্ট ছকে ফেলা হবে আইপিএলের সময়ই। লাখ টাকার প্রশ্ন হল, ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে? যুবরাজ সিং মনে করছেন, বিশ্বকাপকে সামনে রেখে সবার আগে রো-কো’কে নিয়ে অনিশ্চয়তা দূর করতে হবে।

Advertisement

ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উদ্দেশে যুবির (Yuvraj Singh) স্পষ্ট বার্তা, এই পর্যায়ে এসে রোহিত-কোহলির মতো ক্রিকেটারদের অন্ধকারে রাখা ঠিক নয়। বরং তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা জানানো উচিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “আমি জানি না ওদের মাথায় কী চলছে। ওরা বিশ্বকাপ খেলতে চায় বলেই মনে হয়। কিন্তু সিদ্ধান্তটা ওদের এবং নির্বাচকদের। তবে আমার কথা হল, এত বড় খেলোয়াড়দের ক্ষেত্রে স্পষ্টতা থাকা জরুরি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুবরাজ বলেন, “ওরা দেশের হয়ে এত বছর ধরে খেলেছে। আমি চাই না, এমন পরিস্থিতি তৈরি হোক, যেখানে কেউ তাঁদের পরিষ্কার করে কিছু বলছে না। হয় বিশ্বকাপের জন্য ওদের উপর ভরসা করুন, নয়তো বলুন যে দল তরুণদের সুযোগ দিতে চায়। সত্যিটা জানানো দরকার।” 

দু’বারের বিশ্বজয়ী আরও বলেন, “একটা ঘরে বসে খোলাখুলি আলোচনা করা উচিত। এই পর্যায়ে এসে সত্যি কথা শুনতে ভালো নাও লাগতে পারে। কিন্তু পরে সেটা কাজে লাগবে। দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় ক্রিকেটে এই জিনিসটা সবসময় হয় না।” যুবরাজের মতে, রোহিত-কোহলিকে নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে ভারতের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা।” তাঁর কথায়, দল গঠনের ভবিষ্যৎ রোডম্যাপ তৈরি করাই এখানে বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement

২০১১ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলেন, “ওরা দেশের হয়ে এত বছর ধরে খেলেছে। আমি চাই না, এমন পরিস্থিতি তৈরি হোক, যেখানে কেউ তাঁদের পরিষ্কার করে কিছু বলছে না। হয় বিশ্বকাপের জন্য ওদের উপর ভরসা করুন, নয়তো বলুন যে দল তরুণদের সুযোগ দিতে চায়। সত্যিটা জানানো দরকার।” যুবরাজের মতে, আসন্ন আইপিএলের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

তরুণদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও, বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব অস্বীকার করতে নারাজ যুবরাজ। তাঁর মতে, বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের জন্য বড় সম্পদ। “শুধু তরুণদের নিয়ে বিশ্বকাপে নামা সম্ভব নয়। দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার দরকার। তবে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক, সেটা ওদের পরিষ্কারভাবে জানাতে হবে,” বলেন যুবরাজ।

রোহিতের নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করে যুবরাজ বলেন, “রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার। বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওকে সেই সম্মানটা দিতেই হবে।” একইসঙ্গে কোহলির প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বিরাট কোহলি আমাদের প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার। সেও সেই সম্মান পাওয়ার যোগ্য।” ভারত যখন ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে, তখন পরিসংখ্যান বলছে রোহিত ও কোহলি এখনও ফুরিয়ে যাননি। উল্লেখ্য, রো-কো’কে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.