স্থান বদলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এখন স্ট্র্যান্ড রোডে অবস্থিত। কোনওরকম অশান্তি যাতে না হয় তাই ১৬৩ ধারা জারি হয়েছে। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক। বন্ধ রাখা হচ্ছে ব্যস্ততম শিপিং জেটিও। তার ফলে হাওড়া ও কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হতে পারে। চরম ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।
এই বিষয়ে আরও খবর
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক। বন্ধ রাখা হচ্ছে ব্যস্ততম শিপিং জেটিও। তার ফলে হাওড়া ও কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
গত ৩০ মার্চ, পুরুলিয়া সফর সেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে যান। তিনি দাবি করেন, ফর্ম ৬-এর মাধ্যমে রাজ্যের ভোটার তালিকায় বহিরাগতদের ঢোকানো হচ্ছে। তিনি দলীয় কর্মীদের নজরদারিরও নির্দেশ দেন। এরপর গত ৩১ মার্চ সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেই সময় পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা ৪০০টি ফর্ম ৬ নিয়ে সিইও দপ্তরে ঢোকেন। তা নাকি ধরে ফেলেন শাসক দলের নেতা-কর্মীরা। তা নিয়ে সিইও দপ্তরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বাইক ভাঙচুরও হয়। শাসক-বিরোধী দুই দলের প্রতিনিধিরা একে অপরকে স্লোগান দিতে থাকে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। সেই তালিকায় রয়েছেন কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিং, মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং এবং মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা এবং বেআইনি জমায়েতের অভিযোগ এফআইআর দায়ের হয়।
এই ঘটনার পর থেকেই সতর্ক কমিশন। ইতিমধ্যে স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। এবার মিলেনিয়াম পার্কও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে শিপিং জেটিও। কলকাতা পুলিশের তরফে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কবে ফের মিলেনিয়াম পার্ক খুলবে, কবেই বা শিপিং জেটিতে জলযান পরিবহণ স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। জলপথে হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করে শিপিং জেটি। প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। তাই স্বাভাবিকভাবে শিপিং জেটি বন্ধ থাকায় বিপাকে যাতায়াতকারীরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে, ১০ ঘণ্টা জেরার পর বেরলেন অভিষেকের পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার
নিবেদিত






