আইপিএলে গত পাঁচ মরশুমে দু’বার প্লেঅফে উঠলেও কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আরপিএসজি গ্রুপের ফ্র্যাঞ্চাইজি। এবার দ্য হান্ড্রেডের (The Hundred) ষষ্ঠ সংস্করণের ফাইনালে রুদ্ধশ্বাস জয় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের (Manchester Super Giants)। রবিবার লর্ডসে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে ‘প্রথমবার’ই চ্যাম্পিয়নের খেতাব ম্যাঞ্চেস্টারের ক্যাবিনেটে। আর এই সাফল্যের সঙ্গে নিজের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির হাতে প্রথম বড় ট্রফি দেখলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন:
প্রথমে ব্যাট করে ট্রেন্ট রকেটস তোলে ১৫৮/৮। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন টিম সেফার্ট। ৩৮ বলে ৭২ রানের দুরন্ত ইনিংসে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন ম্যাঞ্চেস্টারের এই ওপেনার। শেষ দিকে অবশ্য রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল তিন রান। সেই পরিস্থিতিতে ছক্কা মেরে খেলা শেষ করেন লিয়াম ডসন।
এই জয় গোয়েঙ্কার কাছে স্পেশাল। আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের অন্যতম মালিক গোয়েঙ্কা এবার দ্য হান্ড্রেডের ম্যাঞ্চেস্টার ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছিলেন। আগে দলটির নাম ছিল ম্যাঞ্চেস্টার অরিজিনালস। নতুন মালিকানায় নাম বদলে হয় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমে লেখেন, ‘প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন! লর্ডসে কী অসাধারণ রাত! সুপার জায়ান্টস পরিবারের সকলের জন্য এটি গর্বের মুহূর্ত। প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত এটি ছিল একটি দলীয় প্রচেষ্টার ফল। টিম, কী দুর্দান্ত ইনিংস! নূর, বল হাতে দুর্দান্ত একটা স্পেল। ঠিক সময়ে উইকেট তুলে নিয়েছ। জস গোটা মরশুম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নকআউটে গোটা দল যেভাবে এক হয়ে লড়াই করেছে, সেটাই এই মরশুমের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
Champions in our very first season! @ManchesterSG100
What a night it has been at Lord’s, a proud moment for all of us in the Super Giants family. This was a team effort from the first game to the last. Tim, what an innings. Noor, a brilliant spell with the ball and wickets at… pic.twitter.com/fNOO18Wpfe
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) August 16, 2026
সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন গোয়েঙ্কা। তাঁর কথায়, ‘জস এবং এই সাফল্যের এনে দেওয়া প্রত্যেক খেলোয়াড়কে অভিনন্দন। আর আমাদের সমর্থকদের বিশেষ ধন্যবাদ। আপনারাই শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই জয় আপনাদের জন্য।’ ট্রফি জয়ের পর উচ্ছ্বসিত অধিনায়ক জস বাটলারও। ম্যাচ শেষে তিনি বলেন, “অনেক রকম অনুভূতি হচ্ছে। জয়ের আনন্দ এবং উচ্ছ্বাস তো রয়েছেই। শেষ কয়েকটি বলের পর একটা স্বস্তিও এসেছে। প্রত্যেকে অসাধারণ চেষ্টা করেছে। টিম বলেছিল, ফাইনালে উঠতে হলে আমাদের টানা পাঁচটি ম্যাচ জিততে হবে। আমরা সেটা করেছি। তাই এই ট্রফি আমাদের প্রাপ্য।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া