বৈভব সূর্যবংশীকে কেন খেলানো হচ্ছে না? কেন বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হচ্ছে? প্রথম প্রশ্নের উত্তর জানা নেই। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সঞ্জু। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জেতালেন। তারপর সঞ্জুর মুখে সেই বৈভবেরই নাম (Sanju Samson on Vaibhav Sooryavanshi)। দু’জনের মধ্যে কি কোনও প্রতিযোগিতা আছে? সপাট জবাব দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার।
আরও পড়ুন:
তাঁর সাফ কথা, “বাইরের লোকে ভাবে বৈভব, অভিষেক শর্মার সঙ্গে আমার প্রতিযোগিতা আছে। কিন্তু আমরা একটা দল। আমরা দেশের হয়ে খেলি। আমরা ম্যাচ জিততে চাই। ব্যক্তিগত সাফল্য তার পরে। আমরা নেতিবাচক মানসিকতা নিয়ে মন খারাপ করি না। ‘আমাকে জায়গা দিল না, ও কেন খেলল?’ এই ধরনের ভাবনাচিন্তা এখানে কাজ করে না।”
তবু সমালোচনা তো হচ্ছিল। সঞ্জু ওসব পাত্তাও দেন না। তিনি বলেন, “আমি ওয়াইফাই অফ করে দিই। কিন্তু মাঝেমধ্যে ওয়াইফাই অন হয়ে সব চোখে পড়ে। হয়তো সিনিয়র ক্রিকেটাররা কিছু বললেন। সেটা খুব স্বাভাবিক। এটা ঠিক যে, বাইরের এই সব চিৎকার-চেঁচামেচির প্রভাব পড়ে। আমরা তো রোবট নই। কিন্তু আমাদের সেই বোধবুদ্ধি হয়েছে। কীভাবে এই চাপ সামলাতে হয়, সেই অভিজ্ঞতা হয়েছে। এখন এগুলো নিয়ে ভাবলে খোলা মনে ব্যাট করতে পারব না।”
১৫ বছর বয়সি বৈভব খেলবে কি না, ম্যাচ শুরুর আগেই প্রশ্ন ঘোরাফেরা করছিল। শেষমেশ দিল্লির দর্শকরা বৈভবের খেলা দেখতে পারেননি। তরুণ তুর্কিকে বাদ দিয়ে এদিন ৩১ বছর বয়সি সঞ্জু স্যামসনকে আরও একটা সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। সঞ্জু জানতেন, এই সুযোগটা কাজে লাগাতে না পারলে তাঁর জন্য প্রথম একাদশের রাস্তা ফের বন্ধ হয়ে যেতে পারে। হাফসেঞ্চুরি করে সেটা কাজে লাগালেন সঞ্জু। পঞ্চম ভারতীয় ওপেনার হিসাবে টি-২০ ক্রিকেটে ওপেনার হিসাবে ১ হাজার রানের মালিক হলেন তিনি। এই তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ্য এশিয়ান গেমসে রেকর্ড পদক জয়, অ্যাথলিটদের জন্য কত খরচ করল মোদি সরকার?
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে