মনোনয়ন বাতিল হয়ে গেল সৌরাশিস লাহিড়ীর (Saurasish Lahiri)। সিএবির আসন্ন বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য সালকিয়া ফ্রেন্ডস ক্লাব থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল সৌরাশিসের মনোনয়ন। তিনি বার্ষিক সাধারণ সভায় আর উপস্থিত থাকতে পারবেন না।
আরও পড়ুন:
এবারই প্রথমবার সিএবির এজিএমে (CAB AGM) প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন সৌরাশিস। কিন্তু সৌরাশিস মনোনয়ন জমা দেওয়ার পরই ক্লাবের সচিব অভিযোগ জানান। তিনি বলেছিলেন, তাঁর সই ছাড়া মনোনয়ন জমা করা হয়েছে। তিনি সৌরাশিসের মনোনয়ন জমার ব্যাপারে কিছুই জানেন না। ক্লাবের তরফে নাকি তাঁকে কিছু জানানো হয়নি। তিনি আরও অভিযোগ করেছিলেন, সচিবের সই করা ছাড়া মনোনয়ন যদি জমা হয়, সেটা কোনওভাবেই বৈধ হতে পারে না। সৌরাশিসের মনোনয়ন স্ক্রুটিনির পর তা বাতিল করে দিয়েছেন সিএবির নির্বাচনী অফিসার সুশান্তরঞ্জন উপাধ্যায়।
আগামী ২৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। তার আগে বুধবার দুপুরে সিএবিতে গিয়ে ক্লাবের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করে আসেন সৌরাশিস। বলেছিলেন, “আমার কাছে এটা গর্বের মুহূর্ত। খুব নস্টালজিক লাগছে। সালকিয়া ফ্রেন্ডস আমার ক্লাব। সমস্ত সালকিয়াবাসী এবং ক্লাব সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। গত ৩৫ বছর ধরে আমি বাংলা ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। বাংলার হয়ে আমি খেলেছি। কোচিং করিয়েছি। এবার যদি নতুন ভূমিকায় আমি সুযোগ পাই কোনও ভাবে বাংলা ক্রিকেটের সেবা করার, আমি সেটা করব।”
ক্রিকেট প্রশাসক হিসাবে কাজ করতেও মুখিয়ে ছিলেন প্রাক্তন পেসার। বলেছিলেন, “প্রতিটা ভূমিকা যদি সঠিক ভাবে ব্যাখ্যা করা হয়, তা হলে অনেক অবদান রাখা সম্ভব। একজন ক্রিকেটার হিসেবে সর্বস্ব দিয়েছি আমি। একজন কোচ হিসাবেও দিয়েছি। যদি নতুন ভূমিকায় কোনও অবদান রাখতে পারি, নিজেকে ভাগ্যবান মনে করব।” কিন্তু সেই ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না সৌরাশিসের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো