T20 World Cup

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই আতশ কাচের নিচে অজিরা, দেশে ফিরলে হবে ‘ফরেনসিক রিভিউ’

এবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে অজি বাহিনীর। কেন তাদের এমন হাল হল, তা নিয়ে পর্যালোচনায় বসবে বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মিচেল মার্শরা দেশে ফিরলে 'ফরেনসিক রিভিউ' করা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৯:৩৬

options
link
বিশ্বকাপ থেকে বিদায় নিতেই আতশ কাচের নিচে অজিরা, দেশে ফিরলে হবে ‘ফরেনসিক রিভিউ’
আতশ কাচের নিচে অজিরা। ছবি এক্স।

আতশ কাচের নিচে অজি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় মহা সংকটে অস্ট্রেলিয়া ক্রিকেট। অন্যতম ফেভারিট হিসাবে মেগা টুর্নামেন্টে খেলতে এসেছিলেন মিচেল মার্শরা। তারপর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ কণ্টকিত হয়ে ওঠে অজিদের। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় অজি বাহিনীর। কেন তাদের এমন হাল হল, তা নিয়ে পর্যালোচনায় বসবে বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মিচেল মার্শরা দেশে ফিরলে ‘ফরেনসিক রিভিউ’ করা হবে।

Advertisement

অস্ট্রেলিয়া নির্বাচক টনি ডোডমেড স্পষ্ট করে দিয়েছেন এ কথা। “বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের হতাশ করেছে। কিন্তু আমাদের কিছুটা সময় লাগবে। সকলের কাছে সময় চেয়ে নিচ্ছি। আমাদের শেষ ম্যাচটা হওয়া দরকার। শুক্রবার ওমানের বিরুদ্ধে আমরা ভালো খেলব। এরপর সকলে ফিরে এলে আমাদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হবে।” বলে দিলেন ডোডমেড।

Advertisement

তিনি জানান, অস্ট্রেলিয়ার লক্ষ্য হল তারা যে বিশ্বকাপে অংশগ্রহণ করবে, তার সবক’টিতেই জেতা। দু’বছর পর অজিভূমেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগের বছর ওয়ানডে বিশ্বকাপ। পর্যালোচনার পর দুই মেগা আসরে তাদের পরিকল্পনা কী হবে, তা ঠিক হবে। ডোডমেডের কথায়, “সব বিশ্বকাপই আমরা জিততে চাই। তা সে যেখানেই হোক না কেন। পরের বিশ্বকাপ নিজেদের দেশে হলেও দুর্দান্ত কিছু করে দেখাতে হবে।”

Advertisement

তিনি আরও বলেন, “২০১৮ সালের কথা মাথায় রেখে নির্দিষ্ট পরিকল্পনা করা হবে। তার আগে ২০২৭ বিশ্বকাপ। সমস্ত কিছু নিয়ে পরিকল্পনা করা হবে। আবেগ বাদ দিয়ে একটু ফরেনসিকের মতো বিষয়টা দেখা উচিত। এতে পারফরম্যান্স নিয়ে বিশদে পর্যালোচনা করা হবে।” উল্লেখ্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। সরাসরি সুযোগ পাবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে ১২টি দেশ। সুপার এইট পর্বে ৮ দলের মধ্যে অস্ট্রেলিয়া না থাকলেও আয়োজক দেশ হিসাবে সরাসরি বিশ্বকাপে খেলবে তারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.