প্রথম বিয়ে থেকে তাঁর প্রাপ্তি একরাশ যন্ত্রণা। তবে দুঃখের সেই অতীত ভুলে আবারও সাতজন্মের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে আগেই বাগদান সেরেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সম্ভবত আর কয়েকদিনের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন তিনি। তার আগে নিজের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেন শিখর ধাওয়ান। একেবারে খাঁটি ভারতীয় পোশাকে সেজেছেন সোফি। আইরিশ সুন্দরীর পরনে ছিল হালকা বাদামি রঙের জমকালো লেহেঙ্গা। সঙ্গে কানে ঝুমকা, গলায় ভারী হার। সবমিলিয়ে মোহময়ী দেখাচ্ছিল সোফিকে। অন্যদিকে শিখরের পরনে হাতির দাঁতের রঙের প্যান্ট এবং শার্ট। সঙ্গে ওই একই রঙের ব্লেজারে উজ্জ্বল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও।
আরও পড়ুন:
অতীতে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে শেষ হয় সেই দাম্পত্য।
নিজেদের যুগল ছবি পোস্ট করে শিখরের ক্যাপশন, ‘সঙ্গীত নাইট। অলমোস্ট দ্য ধাওয়ানস।’ অর্থাৎ খুব তাড়াতাড়িই ধাওয়ান দম্পতি হতে চলেছেন এই যুগল। তাঁদের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিখ্যাত ধারাভাষ্যকার যতীন সপ্রুও রয়েছেন সেই তালিকায়। ভক্তকুল বলছে, ‘এই জুটিতে যেন কারোর নজর না লাগে।’ অনেকে আবার জানতে চাইছেন, চারহাত এক হচ্ছে কবে? সোফি-শিখরের জুটিকে ‘রব নে বনা দি জোড়ি’ বলেও ডাকছেন অনেকেই।
View this post on Instagram
শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারেন তাঁদের বিয়েতে। শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন। অতীতে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে শেষ হয় সেই দাম্পত্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিডিও কলে শেষ কথা, পেটের টানে আলিপুরদুয়ার থেকে তারাপীঠে এসে মৃত্যু গাড়িচালক স্বামীর, কেঁদে আকূল স্ত্রী
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!