Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rahul Gandhi

রাহুল গান্ধীদের গুলি করে খুন করব! বিড়লার প্রসঙ্গ টেনে হুমকি কর্নি সেনার নেতার

স্পিকার ওম বিড়লাকে অপমান করা হয়েছে লোকসভার অধিবেশনে। এই অভিযোগ তুলে রাহুল গান্ধী-সহ ২৫ বিরোধী সাংসদকে একে একে গুলি করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার কর্নি সেনার এক নেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৯:০০

options
link
রাহুল গান্ধীদের গুলি করে খুন করব! বিড়লার প্রসঙ্গ টেনে হুমকি কর্নি সেনার নেতার zoom
(বাঁ দিকে) ধৃত কর্নি সেনার নেতা। রাহুল গান্ধী।

স্পিকার ওম বিড়লাকে অপমান করা হয়েছে লোকসভার অধিবেশনে। এই অভিযোগ তুলে রাহুল গান্ধী-সহ ২৫ বিরোধী সাংসদকে একে একে গুলি করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার কর্নি সেনার এক নেতা। রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, বিড়লাও কোটারই সাংসদ।

সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রাহুলদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ধৃতই নিজেকে কর্নি সেনার নেতা বলে পরিচয় দিয়েছেন। যদিও সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কর্নি সেনা জানিয়েছে, তাদের সঙ্গে ধৃতের কোনও যোগ নেই। তিনি ওই সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

কংগ্রেস সাংসদ কেসি ভেণুগোপাল বলেন, “আপনারাই দেখুন, সংঘ পরিবার এবং বিজেপির বাস্তুতন্ত্র ঠিক কী ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। ওরা রাহুলকে তো সংসদে কথা বলতে দিচ্ছেই না। এবার রাহুল গান্ধীদের খুনও করতে চাইছে ওরা। রাহুল গান্ধী অবশ্য এগুলি নিয়ে চিন্তিত নন।”

বাজেট অধিবেশনের প্রথম পর্বে স্পিকার বিড়লার সঙ্গে বিরোধীদের যে ধরনের কথোকথন হয়েছে লোকসভায়, তা নিয়ে আপত্তি তুলেছেন রাজ। তাঁর দাবি, স্পিকারকে রীতিমতো হেনস্তা করেছেন রাহুল-সহ বিরোধী সাংসদেরা। এর পরেই ভিডিওবার্তা রাজ হুমকি দেন, এই ধরনের ঘটনা যদি আবার ঘটে, তাহলে ঘরে ঢুকে রাহুলদের গুলি করে খুন করে দেবেন তিনি। রাজের কথায়, “আমি মনে করি, যা ঘটেছে, সবটাই রাহুল গান্ধীর নির্দেশে। রাহুল গান্ধী, শুনে রাখুন, এই ঘটনা আবার ঘটলে ঘরে ঢুকে গুলি করে দেব।” পরে আবার তাঁকে বলতে শোনা যায়, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাহুলদের গ্রেপ্তার করা না হলে ওঁদের গুলি করব।”

অভিযোগ, কথায় কথায় বিজেপির প্রসঙ্গও টেনেছেন রাজ। তাঁর দাবি, রাহুলেরা যা করেছেন, তাতে কর্নি সেনা তো বটেই, বিজেপিও ক্ষিপ্ত। ভিডিওয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পিকার বিড়লার করমর্দনের ছবিও ব্যবহার করেছেন রাজ। যদিও বিজেপি জানিয়েছে, ধৃতের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। কোটা শহরের বিজেপি সভাপতি রাকেশ জৈন বলেন, “আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, ভিডিওয় যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপি একটি শৃঙ্খলাপরায়ণ দল। যে ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে, তা বিজেপির নীতি-আদর্শের বিরুদ্ধ।”

বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তারা বিজেপিকেও বিঁধেছে। কংগ্রেস সাংসদ কেসি ভেণুগোপাল বলেন, “আপনারাই দেখুন, সংঘ পরিবার এবং বিজেপির বাস্তুতন্ত্র ঠিক কী ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। ওরা রাহুলকে তো সংসদে কথা বলতে দিচ্ছেই না। এবার রাহুল গান্ধীদের খুনও করতে চাইছে ওরা। রাহুল গান্ধী অবশ্য এগুলি নিয়ে চিন্তিত নন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.