টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

জয় শাহর মগজাস্ত্রেই ঘায়েল পাক বোর্ড! বয়কট নাটক নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই

বয়কট নাটক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান। পাক সরকারের বিবৃতির পর এবার মুখ খুলল বিসিসিআই। সেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রসঙ্গে তুলে কি পাকিস্তানকে 'ক্ষমতা'ও বুঝিয়ে দিল ভারতীয় বোর্ড?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:১৩

options
link
জয় শাহর মগজাস্ত্রেই ঘায়েল পাক বোর্ড! বয়কট নাটক নিয়ে এবার মুখ খুলল বিসিসিআই
জয় শাহ ও মহসিন নকভি। ফাইল ছবি।

‘গেম ইজ অন…’। বয়কট নাটক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। তবে বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়। সোমবার পাক সরকারের বিবৃতির পর এবার মুখ খুলল বিসিসিআই। সেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রসঙ্গে তুলে কি পাকিস্তানকে ‘ক্ষমতা’ও বুঝিয়ে দিলেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা?

Advertisement

রবিবার আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান বোর্ডের প্রধান নকভি উপস্থিত ছিলেন। এই মিটিংয়ের বিষয়ে আবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন নকভি। তারপরই বয়কট শেষ করে ম্যাচ খেলার কথা জানায় পাক সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার মুখ খুললেন বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, “আমি বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও অন্যান্য কর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা ভালো সমাধান বের করেছেন। পাক বোর্ড, বাংলাদেশ বোর্ড ও সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেলা হওয়া উচিত। এবার বিশ্বকাপ সাফল্য পাবে। এখনও পর্যন্ত এটা আইসিসি’র সবচেয়ে বড় সাফল্য। এখন বাংলাদেশ বোর্ডও আইসিসি’র প্রশংসা করছে। শেষ পর্যন্ত ক্রিকেটটাই সবার কাছে আসল।”

Advertisement

আমি বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও অন্যান্য কর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা ভালো সমাধান বের করেছেন। পাক বোর্ড, বাংলাদেশ বোর্ড ও সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ।

পাকিস্তান চাপের মুখে বয়কট তুলে নিয়েছে। আবার বাংলাদেশেরও কোনও শাস্তি হচ্ছে না। যাকে দু’দেশের বোর্ড নিজেদের সাফল্য হিসেবে প্রচার করছে। সেখানে রাজীব শুক্লার বক্তব্য তাৎপর্যপূর্ণ। জয় শাহর নাম উল্লেখ করে যেন বুঝিয়ে দেওয়া হল, আইসিসি’র সিদ্ধান্তই শেষ কথা। আর ভারতীয় জয় শাহই আসল নিয়ন্ত্রক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.