টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

পেট খারাপ নিয়েও কোচের বাড়িতে নেমন্তন্ন খেতে বাধ্য হন অভিষেক? ভারতীয় শিবিরে তুঙ্গে বিতর্ক

অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২৯

options
link
পেট খারাপ নিয়েও কোচের বাড়িতে নেমন্তন্ন খেতে বাধ্য হন অভিষেক? ভারতীয় শিবিরে তুঙ্গে বিতর্ক

বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নামিবিয়ার নাম শুনলে বিশেষ সমীহ হয় না বটে, তাও ভারতীয় শিবির বিশেষ স্বস্তিতে নেই। কারণ, চোট আঘাতের সমস্যা। হর্ষিত রানা আগেই ছিটকে গিয়েছেন। চোট সমস্যায় ভুগেছেন জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মারাও। এখন যা পরিস্থিতি তাতে আজকের ম্যাচে ঈশান কিষান এবং অভিষেক শর্মাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এরই মধ্যে টিম ইন্ডিয়ার অন্দরে থেকে অভিষেক শর্মার অসুস্থতা নিয়ে বিস্ফোরক খবর প্রকাশ্যে আসছে।

Advertisement

জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। এসবের মধ্যেই সোমবার রাতে কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন অভিষেক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে এই মুহূর্তে টিম ইন্ডিয়া গম্ভীরের শহর দিল্লিতে। স্বাভাবিকভাবেই টিমকে আমন্ত্রণ জানান তিনি। কিন্তু প্রশ্ন হল, অসুস্থ অভিষেককেও কেন কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হল? জানা গিয়েছে, সোমবার গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেও পুরো সময়টা পার্টিতে ছিলেন না তিনি। কিছুক্ষণ পরই বেরিয়ে এসে টিম বাসে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেসময় তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি। অথচ গোটা টিম না আসায় হোটেলেও ফিরতে পারেননি। সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

ক্রিকেট মহলের একাংশের ধারণা, শারীরিকভাবে সুস্থ না হওয়া সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয় অভিষেককে। কারণ, বর্তমানে টিম ইন্ডিয়ায় টিকে থাকতে কোচের মন রাখা জরুরি। তাছাড়া বিসিসিআই টিম বন্ডিংয়ের নামে রীতিমতো কড়া নির্দেশিকাও দিয়ে রেখেছে। এই ধরনের নিমন্ত্রণ রক্ষা বা কোনও পার্টিতে গোটা দলকে একসঙ্গে টিম বাসে যাতায়াত করতে হয়। তরুণ অভিষেক সেই নিয়ম ভাঙার সাহস দেখাননি। যার মূল্য তাঁকে চোকাতে হল অসুস্থতা দিয়ে। তিনি বৃহস্পতিবার খেলতে না পারলে ফল ভুগতে হবে ভারতকেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.