টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যর, ভারতের প্রথম একাদশে কারা?

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যকুমার যাদবের। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন মার্কিন অধিনায়ক। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ২২:১০

options
link
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যর, ভারতের প্রথম একাদশে কারা?
ছবি এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু ভারতীয় দলের। তবে প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যকুমার যাদবের। ভারতকে ব্যাট করতে পাঠালেন মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। যদিও টস হারের আক্ষেপ নেই টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের। জানালেন, টস জিতলে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন তিনি।  

Advertisement

তবে কেন তিনি প্রথমে ব্যাট করার কথা ভাবছিলেন, সেই ব্যাখ্যাও তিনি করলেন। বললেন, “পিচ দেখে তো ভালোই মনে হচ্ছে। হাওয়া বইছে। তাই শিশির সমস্যা হবে না। আর ম্যাচের আগেই তো দেখছি ওয়াংখেড়ে উত্তেজনায় ফুটছে।” এরপর তিনি প্রথম একাদশে তিন বদলের কথা বলেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ম্যাচে সুযোগ পেলেন না সঞ্জু স্যামসন। ওপেনে অভিষেক শর্মার সঙ্গী ঈশান কিষান। প্রথম ম্যাচে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। শনিবার সকাল থেকে জ্বরে আক্রান্ত তিনি। ফলে প্রথম একাদশ সাজাতেই সমস্যায় পড়লেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে বুমরাহর জায়গায় খেলছেন সদ্য ডাক পাওয়া মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গী হবেন অর্শদীপ সিং। 

Advertisement

ওয়াশিংটন সুন্দর এখনও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিট হওয়ার চেষ্টা করছেন। তারপর ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। বিশ্বকাপ শুরু হয়ে গেল, অথচ দলের গুরুত্বপূর্ণ সদস্য এখনও দলেই যোগ দিতে পারছেন না। এর মধ্যে ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর চব্বিশ ঘন্টা আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে যাঁর হাঁটুতে চোট লেগেছিল। যদিও সেসব ভুলে এখন ২২ গজে ঝড় তোলার অপেক্ষায় ভারতীয় দল। 

ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।

আমেরিকার প্রথম একাদশ:
সাইতেজা মুক্কামাল্লা, আন্দ্রিয়েস গৌস (উইকেটকিপার), মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হরমিত সিং, শুভম রঞ্জনে, মহম্মদ মহসিন, শ্যাডলে ভ্যান শালকউইক, সৌরভ নেত্রভালকার, আলি খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.