টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

টসের পরেই শুরু মুষলধারে বৃষ্টি, কলম্বোয় ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টি থামার কোনও লক্ষণ না দেখে সুপার এইটের পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২১:৫১

options
link
টসের পরেই শুরু মুষলধারে বৃষ্টি, কলম্বোয় ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

কলম্বোয় বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস ছিলই। কিন্তু আশার আলো জ্বালিয়ে পাকিস্তান-নিউজিল্যান্ডের সুপার এইটের ম্যাচে টস হল। টসে জিতে ব্যাটিংও নিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। ম্যাচের মুহূর্ত বলতে ব্যস ওইটুকুই। এর পর শুরু দামাল বৃষ্টি। যা থামার কোনও লক্ষণ না দেখে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। খেলা না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেল। 

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনও রিজার্ভ ডে ছিল না। সুপার এইট পর্বের জন্যও ছিল না কোনও অতিরিক্ত দিন। ম্যাচগুলির জন্য অতিরিক্ত কত সময় বরাদ্দ ছিল? উত্তর হল, ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা। ৫ ওভারের ম্যাচ হলেও এর মধ্যেই শেষ করতে হবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসব কোনও কিছু সম্ভব না হলে যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার হওয়ার নিয়ম বরাদ্দ ছিল। যদিও সেসব কিছুই সম্ভব হয়নি শনিবার। অবাধ্য বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। শ্রীলঙ্কায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের ম্যাচেও। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।

Advertisement

শনি-সন্ধ্যায় হালকা বৃষ্টি হলেও টসের আগে থেমে গিয়েছিল। সেই কারণেই সময়মতো টস হয়। কিন্তু ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি শুরু হয়। সময় সময় গড়ায় বৃষ্টির তীব্রতা বাড়ে। মনে করা হয়েছিল অন্তত ৫ ওভারের ম্যাচ হবে। যা শুরু হওয়ার শেষ সময় ছিল রাত ১০.১৬। যদিও ৯.১০ নাগাদ আম্পায়াররা পরিস্থিতি খতিয়ে দেখে ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন। কারণ এরপর বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব ছিল না। ম্যাচ বাতিল হওয়ার পর দুই দলের অধিনায়ক সলমন আঘা এবং মিচেল স্যান্টনার করমর্দন করেন। দু’জনের মুখেই খেলা না হওয়ার হতাশা ফুটে ওঠে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.