টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

সকলের শেষে সুপার এইটের যোগ্যতা অর্জন পাকিস্তানের, ভারতের সঙ্গে একই গ্রুপে বাবররা?

গতবার টি-২০ বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এবার ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৯:০১

options
link
সকলের শেষে সুপার এইটের যোগ্যতা অর্জন পাকিস্তানের, ভারতের সঙ্গে একই গ্রুপে বাবররা?
অষ্টম দল হিসাবে বুধবার সুপার এইট নিশ্চিত করে ফেলল পাকিস্তান। ছবি: সংগৃহীত।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতি। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল সুপার এইটের আট দল। শেষ দল হিসাবে এদিন সুপার এইটে জায়গা করে নিল পাকিস্তান। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই আট দল। উল্লেখ্য, গতবার টি-২০ বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এবার ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা।

Advertisement

বিশ্বকাপের সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল মঙ্গলবারই। সেদিন বৃষ্টিতে ভেস্তে যায় আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ। টস পর্যন্ত হয়নি ওই ম্যাচে। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। অপ্রত্যাশিতভাবে সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবোয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। গতবার সেমিফাইনালে ওঠা আফগানিস্তানও এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অষ্টম দল হিসাবে বুধবার সুপার এইট নিশ্চিত করে ফেলল পাকিস্তান। ১০২ রানে নামিবিয়ার বিরুদ্ধে জেতার পর চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে তারা জায়গা করে নিল সুপার এইট পর্বে। তার ফলে গ্রুপ পর্বে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের আর কোনও গুরুত্বই থাকল না। তবে সুপার এইটে ভারত-পাকিস্তান এক গ্রুপে থাকছে না।

Advertisement

বিশ্বকাপের সুপার এইট পর্বে এক গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে। অন্য গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। দুই গ্রুপের সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল চলে যাবে সেমিফাইনালে।

একনজরে বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি:

২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, কলম্বো, সন্ধে ৭টা
২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, ক্যান্ডি, বেলা ৩টে
২২ ফেব্রুয়ারি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আহমেদাবাদ, সন্ধে ৭টা
২৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে, মুম্বই, সন্ধে ৭টা
২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান, ক্যান্ডি, সন্ধে ৭টা
২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, কলম্বো, সন্ধে ৭টা
২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, আহমেদাবাদ, বেলা ৩টে
২৬ ফেব্রুয়ারি ভারত বনাম জিম্বাবোয়ে, চেন্নাই, সন্ধে ৭টা
২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কলম্বো, সন্ধে ৭টা
২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ক্যান্ডি, সন্ধে ৭টা
১ মার্চ জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা, দিল্লি, বেলা ৩টে
১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, সন্ধে ৭টা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.