Rinku Singh Father Passes Away

বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, ক্যানসারে মৃত্যু রিঙ্কু সিংয়ের বাবার

মঙ্গলবারই ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। সেটাই যে শেষ দেখা হবে, তা হয়তো ভাবতে পারেননি ভারতের তারকা ব্যাটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৭:০১

options
link
বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, ক্যানসারে মৃত্যু রিঙ্কু সিংয়ের বাবার
বিশ্বকাপের মধ্যেই পিতৃহারা রিঙ্কু। ফাইল ছবি।

বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ। পিতৃবিয়োগ হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh Father Passes Away)। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন খাঁচান্দ্র সিং। মঙ্গলবারই ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। সেটাই যে শেষ দেখা হবে, তা হয়তো ভাবতে পারেননি ভারতের তারকা ব্যাটার।

Advertisement

এক বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খাঁচন্দ্র সিং। গত এক বছরে সমস্যা বাড়তে বাড়তে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন সেখানেই ভর্তি ছিলেন। গত কয়েকদিন একপ্রকার যমে-মানুষে টানাটানি চলছিল। তিনি মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। শুক্রবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় খাঁচন্দ্র সিংয়ের।

Advertisement

সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাই যান রিঙ্কু। চেন্নাই পৌঁছেই বাবার অসুস্থতার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে নয়ডা গিয়ে বাবার সঙ্গে দেখা করেন। মাত্র একদিনের বিরতি কাটিয়ে বৃহস্পতিবার সকালেই দলের সঙ্গে যোগ দেন বাঁহাতি ব্যাটার। যদিও বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না তিনি। ফিল্ডিংয়ে অবশ্য নামতে হয়েছিল।

Advertisement

শুক্রবার সকালেই বাবার মৃত্যুর খবর পেলেন রিঙ্কু। খাচান্দ্র সিংয়ের প্রয়াণে শোকগ্রস্ত ভারতের ক্রীড়ামহল। এরপর বিশ্বকাপের বাকি অংশে রিঙ্কুকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়ে গেল। অবশ্য বিসিসিআই এ নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.