৪১ বছর বয়সে হল স্বপ্নপূরণ! ফুটবলকে ভালোবেসে বিরাট ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে। স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন তিনি। স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন সিআর৭। ফলে কোনও ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছাপূরণ হচ্ছে পর্তুগিজ মহাতারকার।
জানা গিয়েছে, ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি’র মাধ্যমে আর্থিক লেনদেন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এই বিনিয়োগের বিস্তারিত শর্তাবলি এখনও খোলসা করা হয়নি। রোনাল্ডোর দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে একে। আলমেরিয়ার মালিকানার শেয়ার কেনার কথা নিশ্চিত করেছেন ফুটবলার নিজেই।
আরও পড়ুন:
দিন তিনেক আগেই একমাত্র ফুটবলার হিসাবে ৩০ পেরনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। একই সঙ্গে ৯৬৫ গোলের মাইলফলক ছুঁয়েছেন। আল নাসেরকে শীর্ষেও তুলেছেন ৪১ বছর বয়সি কিংবদন্তি ফুটবলার। এবার স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশন দলের শেয়ার কিনে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফুটবল মাঠের বাইরেও এই খেলায় অবদান রাখার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা ক্লাব ইউডি আলমেরিয়া। তাদের উন্নতির সমূহ সম্ভাবনা রয়েছে। সেই যাত্রায় তাদের সাহায্য করতে প্রস্তুত। ক্লাবটির সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
গত বছর সৌদি আরবের বিনিয়োগকারী একটি গ্রুপ ক্লাবটির মালিকানা নিয়েছিল। এবার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোকে পেয়ে খুশি আলমেরিয়ার সভাপতি আল খেরেইজি। ক্লাবের তরফে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো আমাদের ক্লাবকে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন বলে আমরা খুবই আনন্দিত।’ এবার রোনাল্ডোর সংস্পর্শে আলমেইরা লা লিগার মূল পর্বে উন্নীত হয় কি না, তা সময়ই বলবে।
Official statement:
Cristiano Ronaldo invests in UD Almería as part of the club ownership consortium led by SMC Group pic.twitter.com/0lk92FUjPH
— UD Almería (@UDAlmeria_Eng) February 26, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের