Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Shakib Al Hasan

‘বাংলাদেশের স্বার্থে শাকিবকে চাই’, খুনের মামলা নিয়ে তারেক সরকারকে চিঠি বিসিবির

২০২৪ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন শাকিব। আর দেশে ফেরা হয়নি তাঁর। নতুন সরকার গঠনের পর সেই ছবিটা পালটাতে চেষ্টা করছে বিসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৯:৫১

options
link
‘বাংলাদেশের স্বার্থে শাকিবকে চাই’, খুনের মামলা নিয়ে তারেক সরকারকে চিঠি বিসিবির zoom
২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশছাড়া শাকিব আল হাসান। ফাইল ছবি।

২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশছাড়া শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। প্রবল জনরোষের জেরে দেশের মাটিতে খেলাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে শাকিবের। তবে নতুন সরকার গঠনের পর সেই ছবিটা পালটাতে চেষ্টা করছে বিসিবি। জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ বোর্ড। তাদের আবেদন, শাকিবের বিরুদ্ধে ঝুলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হোক।

২০২৪ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন শাকিব। আর দেশে ফেরা হয়নি তাঁর। তবুও তিনি অপেক্ষার প্রহর গুনছেন দেশে ফেরার প্রবল আগ্রহ নিয়ে। তাই প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, শাকিবকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে শাকিবকেও সব জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিসিবি থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে, দেশের ক্রিকেটের স্বার্থে শাকিবকে প্রয়োজন। বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের সঙ্গে কথা বলে শাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি করা হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নিতে। যদিও নজরুল কোনো উদ্যোগ নেননি এই ইস্যুতে। তারপর বিসিবি থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে শাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা বিসিবির চিঠি পেয়েছি। শাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে বিসিবি ও শাকিবের আইনজীবীকে পদক্ষেপ নিতে হবে। তাঁর ফেরার ব্যাপারে আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না।”

ওই কর্মকর্তা জানান যেসব ক্ষেত্রে সহযোগিতার করার সুযোগ থাকবে, সেগুলোও করা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শপথ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাশরাফি, শাকিবের ব্যাপারে নমনীয় থাকবেন তারা। তবে এই দুই ক্রিকেটারের মামলাগুলোর নিষ্পত্তি করা রাষ্ট্রীয় ব্যাপার। প্রসঙ্গত, শ্রমিক রুবেল মিয়ার হত্যা মামলার আসামি করা হয়েছে শাকিবকে। দেড় বছর হয়ে গেলেও সে মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়নি। এ ছাড়া শেয়ার বাজারে কারসাজির অভিযোগে শাকিব-সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেক জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাঁহাতি অলরাউন্ডারের বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.