টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

চাপ দিয়ে ভারত-পাক ম্যাচের পিচ বদলাচ্ছে ভারতীয় বোর্ড! সাকলাইনের মন্তব্যে বিতর্কের লাভাস্রোত

টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর পিচে যা চরিত্র, তাতে দেখা যাচ্ছে সেখানকার পিচে বেশি রান হচ্ছে না। এমন পরিস্থিতিতে কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:১৪

options
link
চাপ দিয়ে ভারত-পাক ম্যাচের পিচ বদলাচ্ছে ভারতীয় বোর্ড! সাকলাইনের মন্তব্যে বিতর্কের লাভাস্রোত
বিস্ফোরক মন্তব্য সাকলাইনের।

চাপ দিয়ে ভারত-পাক ম্যাচের পিচ বদলাচ্ছে ভারতীয় বোর্ড! বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলাইন মুস্তাক। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর পিচে যা চরিত্র, তাতে দেখা যাচ্ছে সেখানকার পিচে বেশি রান হচ্ছে না। কিন্তু আপাতনিরিখে ‘মন্থর’ সেই পিচের চরিত্র বিসিসিআইয়ের চাপে বদলে যেতে পারে। সাকলাইনের এমন মন্তব্যে বিতর্কের বিতর্কের লাভাস্রোত বইতে শুরু করেছে। 

Advertisement

পাকিস্তানের এক টিভি অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে তাঁকে প্রশ্ন করা হয়, ভারত-পাক ম্যাচের পিচও কি মন্থর থাকবে? জবাবে সাকলাইন বলেন, “এখনকার দিনে হাতে উন্নতমানের প্রযুক্তি রয়েছে। তাছাড়া মাঠকর্মীরাও আধুনিক জ্ঞানসম্পন্ন। এতে কখন যে পিচ বদলে যাবে, তা আপনারা জানতেও পারবেন না। আমরা সকলেই জানি আইসিসি কাদের কথায় চলে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অর্থাৎ নাম না করে বিসিসিআইয়ের বিরুদ্ধে কথা বলেছেন প্রাক্তন স্পিনার। তাঁর ধারণা, ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ দিয়ে বদলে দিতে পারে পিচ। উল্লেখ্য, কলম্বোর পিচে দেখা যাচ্ছে ব্যাটাররা সহজে বড় শট খেলতে সমস্যায় পড়ছেন। এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে, কোনওটিতেই ২০০-র বেশি রান ওঠেনি। এই বিষয়টা মাথায় রেখে দিল্লিতে অনুশীলন করেছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা। সাকলাইনের বিতর্কিত মন্তব্যের পর কি আইসিসি বা বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। যদিও নেটিজেনরা অবশ্য সাকলাইনকে তুলোধোনা করে জানিয়েছেন, ‘এসব না ভেবে নিজদের দলকে খেলার দিকে মনোযোগ দিতে বলুন।’

Advertisement

তাছাড়াও পাক দলের সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন সাকলাইন। তাঁর কথায়, “ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হবে উসমান তারিক। কারণ একটা ম্যাচে ও খেলেছে। কিন্তু দলে দুই পেসার এবং একজন অলরাউন্ডার থাকলে কম্বিনেশনই বদলে যায়। অনেকটা আমাদের ফাহিম আশরফের মতো নিউজিল্যান্ডের জিমি নিশাম। কখনও এক ওভার বল করে, কখনও ২০তম ওভার বল করে। পাকিস্তানের হয়ে শেষ ওভারে বল করে তারিক, নওয়াজ, শাদাব, আবরার সফল না হলেও ফাহিম কিন্তু পেরেছে।” যদিও কলম্বোর পিচ নিয়ে তাঁর মন্তব্যই এখন সোশাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.