Shivam Dubey

গম্ভীর নয়, ধোনির মন্ত্রেই বাজিমাত, ঝোড়ো ব্যাটিংয়ের পর মাহিকে কৃতিত্ব দিলেন দুবে

দুর্ধর্ষ এই পারফরম্যান্সের পর গৌতম গম্ভীর নয়, বাঁহাতি তারকা কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে পার্থিব প্যাটেলকে তাঁর জীবনে এমএস ধোনির প্রভাবের কথা তুলে ধরেন দুবে। কী বলেছেন বাঁহাতি তারকা ব্যাটার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৮:০১

options
link
গম্ভীর নয়, ধোনির মন্ত্রেই বাজিমাত, ঝোড়ো ব্যাটিংয়ের পর মাহিকে কৃতিত্ব দিলেন দুবে

একটা সময় ১১০ রানে ৪ উইকেট খুইয়ে তখন চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন শিবম দুবে (Shivam Dubey)। ৩১ বলে ৬৬ করেন শিবম। চারটে ৪ এবং ছ’টা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। দুর্ধর্ষ এই পারফরম্যান্সের পর গৌতম গম্ভীর নয়, বাঁহাতি তারকা কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। 

Advertisement

ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে পার্থিব প্যাটেলকে তাঁর জীবনে এমএস ধোনির প্রভাবের কথা তুলে ধরেন দুবে। “আইপিএলে শুরুতে শর্ট বল খেলতে বেশ সমস্যায় পড়তাম। ঠিকমতো মারতে পারতাম না। পরে বুঝতে পারলাম, এই স্তরে আধিপত্য রাখতে গেলে এই দুর্বলতা কাটাতেই হবে। নিজেকে প্রশ্ন করলাম, আমি কেন এই বিষয়ে পিছিয়ে থাকব? তাই অফ সিজনে এটা নিয়ে খুবই পরিশ্রম করেছি।” বলে দিলেন দুবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের সেরা দুবের সংযোজন, “মাহি ভাই আমাকে বলেছিলেন, সব বলে ছক্কা মারার দরকার নেই। বাউন্ডারি মারো। প্রয়োজনে সিঙ্গেল রান নাও। এই পরামর্শটা ব্যাট করতে আসার সময় মাথায় থাকে।” এই বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সে প্রভূত উন্নতি হয়েছে। বিশ্বকাপের আগে পেসারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৩.৭। এখন তা বেড়ে হয়েছে ১৭১.৯। স্পিনারদের বিরুদ্ধে ১৩১.৭ স্ট্রাইক রেট বেড়ে হয়েছে ১৮২.৫।

Advertisement

উল্লেখ্য, শেষ তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ২৩, ২৭ এবং ৬৬। অর্থাৎ প্রত্যেক ম্যাচেই কার্যকরী ইনিংস খেলেছেন দুবে। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন এমএস ধোনিকে। ২০২২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলছেন তাঁরা। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি, রবিবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.