সুইমিং পুলে মাহিকার সঙ্গে অন্তরঙ্গ হার্দিক, ‘রাজকন্যা’কে কীভাবে জানালেন জন্মদিনের শুভেচ্ছা?
‘এভিল আই স্টিকার’-ও ব্যবহার করেছেন ভারতীয় অলরাউন্ডার।
আরও পড়ুন:
ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখান থেকে দেখা যাচ্ছে বহুদূর বিস্তৃত সমুদ্র। নীল আকাশের শামিয়ানা ছুঁয়েছে জলরাশি। সেখানে আলিঙ্গনাবদ্ধ হার্দিক এবং মাহিকা। পাশে শোভা পাচ্ছে শ্রীলঙ্কার পতাকা। মনে করা হচ্ছে, দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই এই ছবি। অনেকেই আবার বলছেন, পাকিস্তান ম্যাচের সময় দিগন্তবিসৃত এই জলরাশি উপভোগ করেছেন দু'জন।
আরও পড়ুন:
মাহিকার সেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন পাণ্ডিয়া। লেখেন, ‘ভ্যালেন্টাইনস এবং আমার বেবির সপ্তাহ শুরু।’ সঙ্গে তিনটি লাল ভালোবাসার ইমোজিও দেন। নেটিজেনরা অপেক্ষা করছিলেন, হার্দিক তাঁর প্রেমিকাকে জন্মদিনে কী উপহার দেন, সেটা দেখার জন্য। এমনিতে হার্দিক খুবই রোম্যান্টিক। তাই তাঁরা নিশ্চিত ছিলেন, বড়সড় কোনও সারপ্রাইজ অপেক্ষা করছিল মাহিকার জন্য। তাঁরা একেবারেই নিরাশ হননি।
মজার কথা হল, এই ট্যাটুটি করাতে হার্দিক সানির স্টুডিও-তে গিয়েছিলেন রাত দুটোর পরে। প্রায় ২-৩ ঘণ্টা পরিশ্রমের পর ট্যাটুটি তৈরির কাজ শেষ হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি স্টুডিও থেকে বেরিয়ে যান। সব মিলিয়ে ঘণ্টা তিনেক স্টুডিও-তে ছিলেন। সানি জানিয়েছেন তিনি প্রতিটি সেশনে ৫ লক্ষ টাকা করে নেন। হার্দিকের ওই ট্যাটু করাতে একাধিক সেশন লেগেছে তাঁর। সেক্ষেত্রে ধরে নিতে হবে প্রেমিকার জন্য ট্যাটু করাতে ৫...