T20 World Cup

বারাণসীর বেনারসিতে বিশ্বকাপ ট্রফি, উপহার পাবে সূর্য-বুমরাহদের পরিবার, দাম কত জানেন?

শিল্পী লক্ষ্মী বিশ্বকর্মার মতে, এই শাড়িগুলো পুরো হাতে তৈরি হচ্ছে। এক-একটি শাড়ি বানাতে ১৮ থেকে ১৯ দিন সময় লাগে। শাড়ির নাম দেওয়া হয়েছে, 'প্রাইড অফ ইন্ডিয়ান ক্রিকেট'। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৯:৪৬

options
link
বারাণসীর বেনারসিতে বিশ্বকাপ ট্রফি, উপহার পাবে সূর্য-বুমরাহদের পরিবার, দাম কত জানেন?
সূর্যকুমার যাদবদের পরিবারের জন্য তৈরি বিশেষ বেনারসি শাড়ি। ছবি: সোশাল মিডিয়া

উৎসব অনুষ্ঠানের সঙ্গী বেনারসি শাড়ি। কিন্তু তার সঙ্গে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কী সম্পর্ক? আছে। আসলে এদেশের অস্থিমজ্জায় ক্রিকেটপ্রেম। সেখানে দেশের মাটিতেই বিশ্বকাপ। আর তার প্রভাব বারাণসীতেও। সেখানের তাঁতশিল্পীরা তৈরি করছেন বিশেষ বিশ্বকাপ শাড়ি। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের পরিবারকে এই শাড়িগুলো পাঠানো হবে।

Advertisement

উত্তরপ্রদেশের প্রায় সব জেলারই নিজস্ব শিল্পরীতি আছে। বেনারসি শাড়ি তো জগদ্বিখ্যাত। এবার মেন ইন ব্লু’র রংয়ে ডুবে সেখানকার শাড়ি। রুপোলি জরি দেওয়া শাড়ির রং নীল। তাতে ফুটে উঠেছে ক্রিকেট ব্যাট, বল, উইকেট আর ট্রফি। শুধু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়। রয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও। যে ট্রফি গত বছর ভারতীয় মহিলা দল জিতেছে। সব মিলিয়ে ভারত পাঁচটি বিশ্বকাপ জিতেছে। সব কটি ট্রফির নকশা শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এক-একটি শাড়ির দাম ২৫ হাজার থেকে ৩০ হাজার। শিল্পী লক্ষ্মী বিশ্বকর্মার মতে, এই শাড়িগুলো পুরো হাতে তৈরি হচ্ছে। তবে এই শাড়িগুলো বিক্রি করা হবে না। আর এক-একটি শাড়ি বানাতে ১৮ থেকে ১৯ দিন সময় লাগে। শাড়ির নাম দেওয়া হয়েছে, ‘প্রাইড অফ ইন্ডিয়ান ক্রিকেট’। এবারও বিশ্বকাপ জিততে আশাবাদী তাঁতশিল্পীরা। বিশ্বকাপ দলে যে ক্রিকেটাররা আছেন, তাঁদের পরিবারকে এগুলো উপহার দেওয়া হবে। এছাড়া ভারতের প্রথিতযশা অ্যাথলিটদেরও দেওয়া হবে।

Advertisement

যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাও। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টিম ইন্ডিয়া ভারতকে একত্রিত করে। তাদের সমর্থনের জন্য নিজেদের ভাষা তৈরি করে নেয়। এই বেনারসি শাড়িগুলো ক্রিকেটারদের পরিবারকে দেওয়া হবে। দারুণ ভাবনা।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.