রিল বানাতে গিয়ে এবার ‘গৃহযুদ্ধ’ ভারতীয় দলে! বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচের পরই ড্রেসিংরুমে রিল বানাতে শুরু করেন অর্শদীপ সিং। অনুমতি না নিয়েই তিনি তিলক বর্মার ভিডিও করছিলেন। কিন্তু এই ঘটনায় রেগে যান তরুণ ব্যাটার। স্পষ্ট বলেন, এইভাবে বিনা অনুমতিতে ভিডিও করা বন্ধ হোক। পুরো কথোপকথন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় সর্বক্ষণই মজার রিল করতে দেখা যায় অর্শদীপকে। যখন যে দলের হয়ে খেলেন, সেই দলের সতীর্থদের নিয়েই রিল বানাতে থাকেন। ভারতীয় দলেও তার অন্যথা হয় না। ঈশান কিষান-তিলক বর্মাদেরও বহুবার দেখা গিয়েছে অর্শদীপের রিলে। কিন্তু টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই আচমকা তাল কাটল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্লেট হাতে ড্রেসিংরুমে বসে মোবাইল ঘাঁটছিলেন তিলক। সেটাই ভিডিও করছিলেন অর্শদীপ।
খেয়াল হতেই তিলক কড়া কথা শুনিয়ে দেন তারকা পেসারকে। স্পষ্ট বলেন, এইভাবে ভিডিও করাটা মোটেই উচিত নয়। কারোও অনুমতি না নিয়ে ভিডিও করা একেবারে সমর্থনযোগ্য নয়। তবে বিষয়টি একেবারে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন অর্শদীপ। উলটে তিলকের কড়া কথা নিয়েও মশকরা করতে শুরু করেন। ভিডিও ভাইরাল হতে ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছেন, তিলকের এই প্রতিক্রিয়া আসলে মজা করেই। তিনি আসলে অর্শদীপকে কথা শোনাননি। আবার অনেকের মতে, ড্রেসিংরুমের গোপনীয়তা এইভাবে রিল করে ফাঁস করে দেওয়া কি আদৌ ঠিক?
After the warm-up match against South Africa, Arshdeep Singh, Ishan Kishan, and Tilak Varma were having fun in the dressing room. 😄
Without informing Tilak, Arshdeep Singh suddenly started making a reel by covering Tilak, which annoyed Tilak and made him angry. 🤬🥵 pic.twitter.com/BBGefO7rtu
— Jara (@JARA_Memer) February 4, 2026
দু’দিন পরেই দেশের মাটিতে শুরু টি-২০ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। আজ পর্যন্ত কোনও দল টি-২০ বিশ্বকাপ পরপর দু’বার জিততে পারেনি। ইতিহাস বদলানোর লক্ষ্যে এবার নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলের পরিবেশ অবশ্য যথেষ্ট হাসিখুশি। বুধবার দক্ষিণ আফ্রিকাকে দাপুটে পারফরম্যান্সে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। রিল বানানো নিয়ে সেই ‘সুখী পরিবারে’ ফাটল ধরবে না বলেই মত ক্রিকেটপ্রেমীদের। যেহেতু দিনকয়েক আগেও অর্শদীপের ইউটিউব ভ্লগে তিলককে দেখা গিয়েছে, তাই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন কড়া কথা শোনানোটা নিছকই হাসির ছলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রাক্তন-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’ হবে ‘আজও অর্ধাঙ্গিনী’তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী
-
মেয়ের আবদারে কাজে যাননি, যমদুয়ার থেকে তারাতলার শ্রমিক বাবাকে ফেরাল খুদে
-
‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’তে আস্থা! ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন, ‘রোজ পরিষেবা পাবেন’
-
ঢাকা হত সিসিটিভি, শৌচাগারে লুকনো টাকা! রাম মন্দিরে ‘চুরি’র নীল নকশায় তাজ্জব তদন্তকারীরা
-
‘দ্বিতীয়বার আসতে হলে ভালো হবে না’, মাফিয়ারাজ রুখতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের