Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Sunil Chhetri

ফুটবলে লাথি সুনীলপুত্রের, বাবার হাত ধরে আড়াই বছর বয়সেই মাঠে নামল ধ্রুব, ছবি ভাইরাল

২০২৩ সালের আগস্ট মাসে সুনীল এবং সোনম ভট্টাচার্যের কোল আলো করে জন্ম নেয় ধ্রুব। মাঝে মাঝেই সোশাল মিডিয়ায় দেখা যায় সুনীলপুত্রের নানা কাণ্ডকারখানা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০০

options
link
ফুটবলে লাথি সুনীলপুত্রের, বাবার হাত ধরে আড়াই বছর বয়সেই মাঠে নামল ধ্রুব, ছবি ভাইরাল zoom
ছোট্ট বয়স থেকেই ফুটবল মাঠে নেমে পড়ল সুনীল ছেত্রীর পুত্র ধ্রুব। ছবি: সংগৃহীত
Advertisement

বয়স মাত্র আড়াই বছর। কিন্তু তার শিরায়-উপশিরায় রক্তের মতো বইছে ফুটবল। তার দাদুর নাম সুব্রত ভট্টাচার্য, বাবা সুনীল ছেত্রী। এবার ছোট্ট বয়স থেকেই ফুটবল মাঠে নেমে পড়ল সুনীল ছেত্রীর পুত্র ধ্রুব। বেঙ্গালুরু এফসির অনুশীলনে দেখা গেল তাকে। সেই ছবি দেখে নেটদুনিয়ায় বলছে, আগামী দিনে ভারতীয় ফুটবলের সুপারস্টার নেমে পড়ল মাঠে। অনেকেই তাকে ‘জুনিয়র ছেত্রী’ তকমা দিয়ে ফেলেছেন।

দীর্ঘদিন ধরে ডামাডোলের পর আইএসএল জট কেটেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে। কিন্তু ফুটবলারদের বেতন কমিয়ে দিয়েছে সুনীলের দল বেঙ্গালুরু এফসি। দলের কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছেন, বর্তমান ফর্ম্যাটে আইএসএল খেলতে গেলে সব ক্লাবকেই বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই ক্লাবের উপর পড়া অতিরিক্ত চাপ সামাল দিতে ফুটবলারদের বেতন কমানো হবে। সেই সঙ্গে ফুটবলারদের ধন্যবাদও জানিয়েছেন জিন্দাল।

Advertisement

কম বেতন পেলেও ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতায় এতটুকু ফাঁকি দিচ্ছেন না সুনীল। অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন ফুটবল কিংবদন্তি। বুধবার তাঁর সঙ্গী হয়েছিল ছোট্ট ধ্রুব। বেঙ্গালুরু এফসির সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে মাঠে নেমে পড়েছে সুনীলপুত্র। অন্যান্য ফুটবলাররা যেখানে অনুশীলন করছেন, সেখানেও ছোটাছুটি করতে দেখা যায় ধ্রুবকে। খানিক শরীরচর্চাও করে। লাথি কষায় ফুটবলেও। সেই ছবি দেখে নেটদুনিয়ার মত, সুনীলপুত্রের জিনেই রয়েছে ফুটবল। আগামী দিনে ভারতীয় ফুটবল এগিয়ে নিয়ে যেতে পারে ধ্রুব।

২০২৩ সালের আগস্ট মাসে সুনীল এবং সোনম ভট্টাচার্যের কোল আলো করে জন্ম নেয় ধ্রুব। মাঝে মাঝেই সোশাল মিডিয়ায় দেখা যায় সুনীলপুত্রের নানা কাণ্ডকারখানা। কখনও সে বাবার সঙ্গে জিম করে, কখনও বা মা-বাবার সঙ্গে দস্যিপনায় মেতে থাকে। আগামী দিনে কি বাবা-দাদুর পদাঙ্ক অনুসরণ করে ফুটবলকে বেছে নেবে ধ্রুব? আবারও জাতীয় দলের হয়ে খেলতে নামবে এক ছেত্রী পদবিধারী?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.