টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ইডেনে সেমিফাইনাল খেলবে ভারতের দুই ‘কাঁটা’, হারের হ্যাটট্রিকে শেষ ‘টপার’ জিম্বাবোয়ের বিশ্বকাপ

রবিবার দুপুরে দিল্লিতে ছিল টি-২০ বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচ। সকলকে চমকে দিয়ে সুপার এইটে উঠলেও সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল জিম্বাবোয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৮:২৫

options
link
ইডেনে সেমিফাইনাল খেলবে ভারতের দুই ‘কাঁটা’, হারের হ্যাটট্রিকে শেষ ‘টপার’ জিম্বাবোয়ের বিশ্বকাপ
সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল জিম্বাবোয়ে। ছবি: সংগৃহীত।

সুপার এইটের শুরু থেকেই বিধ্বংসী ফর্ম। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার জিম্বাবোয়েকে একপেশেভাবে উড়িয়ে তারা সেমিফাইনাল খেলতে আসছে ইডেনে। উল্লেখ্য, গত নভেম্বরেই টেস্ট খেলতে এসে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল টেম্বা বাভুমার দল। সুখস্মৃতির সেই মাঠেই এবার এডেন মার্করামদের ফাইনালে ওঠার লড়াই। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

Advertisement

রবিবার দুপুরে দিল্লিতে ছিল টি-২০ বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচ। সকলকে চমকে দিয়ে সুপার এইটে উঠলেও সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল জিম্বাবোয়ে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল। গ্রুপের শীর্ষে থেকে সেমিতে ওঠাও নিশ্চিত ছিল প্রোটিয়াদের। তাই নিয়মরক্ষার ম্যাচেই সেমির প্র্যাকটিস সেরে রাখলেন ডেওয়াল্ড ব্রেভিসরা। আগামী বুধবার ইডেনে সেমিফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ইডেনে সেমিফাইনাল খেলেছিল প্রোটিয়া বাহিনী। সেবার হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।

Advertisement

রবিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারানো শুরু করে আফ্রিকার দেশটি। ১২ তম ওভারে ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে যথেষ্ট বিপাকে পড়ে জিম্বাবোয়ে। সেখান থেকে দলের রান দেড়শোর গণ্ডি পার করান অধিনায়ক সিকন্দরই। ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। বাকি ব্যাটারদের থেকে সেভাবে সাহায্য পাননি। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ১৫৪ রানের টার্গেট ছিল। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝড় তোলা মার্করাম এদিন মাত্র ৪ রানে আউট। ফর্মে থাকা কুইন্টন ডি’কক খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। তবে প্রোটিয়াদের ম্যাচে ফেরায় ব্রেভিসের সঙ্গে ডেভিড মিলারের ৪০ রানের জুটি। বেশ কয়েকটা উইকেট উইকেট হারালেও শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আগামী বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। গত টি-২০ বিশ্বকাপে তীরে এসে ডুবেছিল তাদের তরী। প্রায় জেতা ফাইনাল হাতছাড়া হয়েছিল ভারতের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে সেই ম্যাচের বদলা নিয়েছে প্রোটিয়ারা। সেমির আগে তাদের মনোবল বাড়াবে গতবছর টেস্টজয়ের সুখস্মৃতি। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে একমাত্র এই প্রোটিয়াদের কাছেই হার মেনেছে ভারত। অন্যদিকে, আইসিসি টুর্নামেন্টে ভারতকে বারবার কাঁদিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ ভারতের দুই ‘কাঁটা’র জোর টক্কর হবে ইডেনে শেষ চারের যুদ্ধে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.