বিতর্ক কিছুতেই থামছে না শ্রীলঙ্কা ক্রিকেটে। এবার সামনে এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কলম্বোর নারাহেনপিটা এলাকার একটি হোটেলে তাঁরা গোপনে মহিলাদের স্নান করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেছেন।
আরও পড়ুন:
অভিযোগ সামনে আসার পরই নারাহেনপিটা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ওই দুই ক্রিকেটারকে আটক করে। জানা গিয়েছে, হোটেলে থাকা কিছু মহিলা এই বিষয়ে অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং জানতে পারে, ঘটনাটি দলের আবাসনের মধ্যেই ঘটেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত দুই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রের খবর, অভিযোগ পাওয়া ভিডিওগুলো কোথাও অনলাইনে ছড়িয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে অভিযুক্ত দুই ক্রিকেটারকে আলুথকাডে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। সেখান থেকে তাদের ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়। প্রত্যেকের জামিনমূল্য ছিল ৫ লাখ শ্রীলঙ্কান রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লাখ টাকা)। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২৫ মে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করেনি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে। ঘটনা কতখানি বিস্তৃত, পাশাপাশি কোনও ভিডিও অনলাইনে ছড়িয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডের পুরনো ব্যবস্থার পরিবর্তে একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন প্রাক্তন সংসদ সদস্য অরুণ বিক্রমরত্নে। কমিটিতে আরও রয়েছেন কুমার সঙ্গকারা, রোশন মহানামা এবং সিদ্ধাত ভেট্টিমুনি। এই কমিটির দায়িত্ব এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সংগঠিত করা। ফলে এই ঘটনায় অভিযুক্ত দুই ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ক্রিকেট মহলে জল্পনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন