Vaibhav Sooryavanshi

‘আমার কেরিয়ারের থেকে কম বয়স’, বৈভবের খুনসুটির মোক্ষম জবাব শামির, কী অভিযোগ ঈশানের?

ঈশানকে পালটা দিল বৈভব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৫৭

options
link
‘আমার কেরিয়ারের থেকে কম বয়স’, বৈভবের খুনসুটির মোক্ষম জবাব শামির, কী অভিযোগ ঈশানের?
বৈভব সূর্যবংশী ও মহম্মদ শামি। ফাইল ছবি

২০১০-১১ মরশুম থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন। অর্থাৎ মহম্মদ শামির ক্রিকেট কেরিয়ার ১৫-১৬ বছর। আর সেখানে বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৫। অর্থাৎ শামির কেরিয়ারের সমান বয়স। অথচ সেই বৈভবই কি না শামির সঙ্গে খুনসুটি করে! আবার ঈশান কিষানকেও মোক্ষম জবাব দিল ‘বেবি বস’। ডিআরএসের সব কৃতিত্ব বৈভব নিয়ে গেল বলে অভিযোগ জানায় ঈশান। তার পালটা দিতে ছাড়ল না ১৫ বছর বয়সি ব্যাটার।

Advertisement

সদ্য দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। অধিনায়ক ছিলেন ঈশান, সহ-অধিনায়ক বৈভব। দু’টো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন শামি। তবে আরেকটা বিষয়ও সবার নজরে পড়েছে। ম্যাচের মাঝে প্রায়ই ৩৬ বছর বয়সি শামির সঙ্গে মশকরা করছিল বৈভব। আবার সেমিতে ‘বেবি বসে’র অধীনে খেলতেও হয়েছে তারকা পেসারকে। সেই অভিজ্ঞতা নিয়ে শামি বলেন, “আমার খুব মজা লেগেছে। ও আমার সঙ্গে মশকরা করছিল। আমিও বলি, আমার কেরিয়ার তোমার বয়সের সমান। কিন্তু ওকে থামানোই যায় না। সেটা একদিক থেকে ভালো। মন খুলে কথা বলা, ভালো সতীর্থ হয়ে ওঠা ওকে ভবিষ্যতে সাহায্য করবে। বৈভব তাড়াতাড়ি শিখে নিতে পারে। আজকাল ছেলেরা কমবয়সেই পরিপক্ব হয়ে যায়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও একটি বিষয় নিয়ে চর্চা চলছে। সেটার নেপথ্যে একটা রিভিউ। আসলে ফাইনালে বৈভব বলার পর একটি ডিআরএস নেন অধিনায়ক ঈশান। সেটা সফলও হয়। তাতে নেটিজেনরা বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচের পর বৈভবের সঙ্গে আড্ডায় ঈশান বলেন, “ও সব রিভিউর কৃতিত্ব নিয়ে যায়। আমি রিভিউ নিতামই। কিন্তু ঠিক তখনই আমার পাশে এসে রিভিউ নিতে বলে। তারপর তো নেটিজেনরা বৈভবকে মাতামাতি শুরু করে। যেন বৈভবই সব করেছে।” সঙ্গে সঙ্গে বৈভব বলে, “আর আপনি যখন মাঠের বাইরে যান, তখন কে রিভিউ নেয়? সেটা তো বলে দিন।” আসলে সেমিফাইনালে অনেকক্ষণ খেলতে পারেননি ঈশান। সেই সময় নেতৃত্ব দেন বৈভব। আর সেই ম্যাচে ডিআরএস নিয়ে সফলও হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.