Vaibhav Sooryavanshi

‘উত্থান-পতন তো আসবেই’, ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা ঝেড়ে কামব্যাকের লক্ষ্য বৈভবের

বৃহস্পতিবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৬:২৯

options
link
‘উত্থান-পতন তো আসবেই’, ইংল্যান্ড সিরিজের ব্যর্থতা ঝেড়ে কামব্যাকের লক্ষ্য বৈভবের
বৈভব সূর্যবংশী। ছবি: বিসিসিআই

আইপিএল মাতিয়ে জাতীয় দলে অভিষেক। কিন্তু টিম ইন্ডিয়ার জার্সিতে ইংল্যান্ড সফরটা ভালো যায়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। বৃহস্পতিবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু। সেখানে বহু প্রতীক্ষিত বৈভব-ঝড় ওঠার অপেক্ষা। কিন্তু ইংল্যান্ডে কোথায় ভুল হল? সেই নিয়ে মুখ খুলল ১৫ বছর বয়সি ক্রিকেটার।

Advertisement

তার বক্তব্য, “গত চার মাসে অনেক উত্থানপতন দেখে ফেললাম। ক্রিকেটে এরকম হতেই থাকে। কিন্তু আমাকে নিয়ম মেনে চলতে হবে। দলের জন্য সর্বস্ব দিতে হবে।” বিসিসিআই টিভিকে বৈভব বলছে, “কোচেরা সবসময় পাশে আছে। আমি যেরকম সাহায্য চাইছি, সেরকম পাচ্ছি। স্বাধীনভাবে অনুশীলন করছি। আত্মবিশ্বাস দিচ্ছেন। খুব ভালো লাগছে।”

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়নি বৈভবের। ইংল্যান্ডে সুযোগ পায়। যদিও তিন ম্যাচে রান পায়নি। রান সংখ্যা যথাক্রমে ১৫, ১৩, ১৪। শেষ পর্যন্ত পঞ্চম টি-টোয়েন্টিতে তাকে বসিয়ে দেওয়া হয়।

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবের মাঠে প্রথম ম্যাচ। এই মাঠটা বৈভবের জন্য খুবই স্পেশাল। এখানেই অনূর্ধ্ব-১৯ জিতেছে ভারত। ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রান করেছিল বৈভব। সে বলছে, “কয়েকমাস আগে আমরা এখানে ইতিহাস গড়েছিলাম। সেই মাঠে ফিরে আসার অনুভূতি আলাদা। এখানের পিচ ও পরিবেশ নিয়ে আমার ধারণা আছে। সেই সময়ের অভিজ্ঞতা কাজে লাগাব। আমি অনুশীলন করে ফর্মে ফেরার চেষ্টা করব। দলের জন্য নিজের সর্বস্ব দেব।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়নি বৈভবের। ইংল্যান্ডে সুযোগ পায়। যদিও তিন ম্যাচে রান পায়নি। রান সংখ্যা যথাক্রমে ১৫, ১৩, ১৪। শেষ পর্যন্ত পঞ্চম টি-টোয়েন্টিতে তাকে বসিয়ে দেওয়া হয়। তারপরই দেখা যায়, মাঠের বাইরে বৈভব খুব চেষ্টা করছে কান্না চাপার। কিন্তু চোয়াল চেপেও যন্ত্রণা লুকিয়ে রাখতে পারেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.