টি-টোয়েন্টিতে ২০০ করতে চায়! নিজের জন্য বিরাট লক্ষ্য বেঁধে ফেলল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আর বৈভব যেভাবে ব্যাট করছে, তাতে ক্রিকেটভক্তরা বিশ্বাসও করে ফেলছেন, যদি কেউ টি-টোয়েন্টিতে ডবল সেঞ্চুরি করতে পারে তাহলে সেটা বৈভবই। আর ১৫ বছর বয়সি ক্রিকেটার আত্মবিশ্বাসের সুরে জানাল, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চায়।
আরও পড়ুন:
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর রয়েছে ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। সেটাকেই এবার পাখির চোখ করে নিয়েছে বৈভব। প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে কথোপকথনে বৈভব জানায়, হাফসেঞ্চুরি করে সে খুশি হয় না। আইপিএলে ২১ ম্যাচে ৪টে হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের।
তারপরই পিটারসেনকে বৈভব বলে, “আমি টি-টোয়েন্টিতে ২০০ করতে চাই। আমি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।” টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছে সে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ করেছে। তার ব্যাট থেকে ২০০ আসতে পারে বলে অনেকেই মনে করেন।
কীভাবে ২০০ করবে, সেই পরিকল্পনাও ছকে রেখেছে বিহারের ক্রিকেটার। তার বক্তব্য, “যদি কোনও ম্যাচে ২০ ওভার খেলতে পারি, তাহলে ১৭৫ রানের রেকর্ড ভেঙে দেব। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই।” তবে প্রথমে হোক বা রান তাড়া করায় হোক, কখন ব্যাট করতে হচ্ছে সেসব নিয়ে ভাবে না বিস্ময় প্রতিভা। আইপিএলে রাজস্থান রয়্যালস প্লেঅফে উঠেছে। তাহলে কি এবারই বৈভবের ব্যাটে ডবল সেঞ্চুরি দেখা যাবে? অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
Vaibhav Sooryavanshi Wants To Score 200 Runs In T20! 🤯🔥
Chris Gayle Holds The Record At 175! 😅 pic.twitter.com/liNldqDn0k
— The Switch | Kevin Pietersen (@kptheswitch) May 25, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বীরভূমে ট্রেন্ডিং ‘কাজল মডেল’, অনাস্থার আগেই রাজনগরে পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠর!
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?