এমনিতে বছরের বেশিরভাগ সময়টা তাঁরা থাকেন লন্ডনে। বিশেষ দরকার না থাকলে ভারতে ফেরেন না। তবে এ দেশের বিভিন্ন প্রান্তে বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) সম্পত্তির বহর কম নয়। সেই তালিকায় এবার যুক্ত হল মুম্বইয়ের বিলাসবহুল এলাকার দামি ফ্ল্যাট।
আরও পড়ুন:
মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল এলাকা ভরসোভা। মুম্বইয়ের খ্যাতনামীদের অনেকে এই এলাকায় থাকেন। সেই ভরসোভার গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন বিরাট এবং অনুষ্কা। ফ্ল্যাটটির দাম ১৮ কোটি ২৯ লক্ষ টাকা। সেই সঙ্গে স্ট্যাম্প ডিউটি বাবদ ১ কোটি ৯ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসাবে ৩০ হাজার টাকা দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে খরচ প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি। ২০২৫ সালে আইপিএলে খেলে বেতন বাবদ কোহলি পান ২১ কোটি টাকা।

গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলার ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২৬৪৪ বর্গফুট। ফ্ল্যাটের সঙ্গে পার্কিং পেয়েছেন তাঁরা। এর সঙ্গে রয়েছে ৩১৬ বর্গফুটের একটি এক্সক্লুসিভ ওপেন স্পেসও রয়েছে। ফ্ল্যাটের ঘর এবং বারান্দা থেকে আরব সাগর দেখা যায়। ২০২৬ সালের ২১ জুলাই বাড়িটির চুক্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। ওই আবাসনেই রয়েছে অভিনেত্রী তাব্বুর ১০ কোটির ফ্ল্যাট। সেদিক থেকে দেখতে গেলে বিরাট তাব্বুর পড়শি হলেন।
বস্তুত, এ দেশে স্থায়ীভাবে না থাকলেও মুম্বই এবং দেশের অন্য প্রান্তে বেশ কিছু সম্পত্তি রয়েছে কোহলিদের। ২০২২ সালে আলিবাগে ৩৭ কোটি ৮৬ লাখের জমি কিনেছেন তাঁরা। পরে ১৯ কোটি টাকায় কাছেই আরও আট একর জমি কেনেন। মুম্বইয়ের ওরলি এবং গুরুগ্রামেও বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে কোহলিদের। সেই তালিকায় ভরসোভার ফ্ল্যাট যোগ হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট