Virat Kohli

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন? কোহলির সপাটে জবাব, ‘যোগ্যতার প্রমাণ দিতে হলে…’

ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে জলঘোলা আছে। তারুণ্যকে প্রাধান্য দিতে গিয়ে কোহলির দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সেঞ্চুরিতে জবাব দিয়েছেন 'কিং'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৯:০২

options
link
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন? কোহলির সপাটে জবাব, ‘যোগ্যতার প্রমাণ দিতে হলে…’
বিরাট কোহলি। ফাইল ছবি।

ভারতের হয়ে মাত্র একটি ফরম্যাটেই খেলেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুধু ওয়ানডেতে খেলেন বিরাট কোহলি। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন ‘কিং’? প্রশ্ন দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দারুণ ফর্মে থাকলেও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জলঘোলা আছে। কোহলির সাফ জবাব, নিজের যোগ্যতার প্রমাণ দিতে তিনি ‘বাধ্য’ নন।

Advertisement

বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৯। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাছড়া তারুণ্যে নজর দিতে গিয়ে কোহলি বা রোহিত শর্মাদের মতো সিনিয়রদের সঙ্গে দূরত্ব বেড়েছে গম্ভীরের। মাঝে তো রো-কো’র ওয়ানডে দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তবে টানা সেঞ্চুরি করে জবাব দিয়েছেন কোহলি। ফের নিজেকে প্রমাণ করতে হবে? একেবারেই রাজি নন ‘কিং’।

Advertisement

আইপিএলে তাঁর দল আরসিবি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন ৫৪টি ওয়ানডে সেঞ্চুরির মালিক। কোহলি বলছেন, “আমার পরিকল্পনা পরিষ্কার। আমি যেখানে আছি, সেই পরিবেশে যদি নিজের অবদান রাখতে পারি। কিংবা যদি অবদান রাখার মতো জায়গা থাকে, তাহলে আমাকে দেখতে পাবেন। কিন্তু নিজের মূল্য ও যোগ্যতা প্রমাণ করার মতো জায়গায় আমি নেই। কারণ নিজের প্রস্তুতি নিয়ে আমি সৎ। আমি নিয়মিত পরিশ্রম করছি। ক্রিকেট জীবনে যা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আজও যখন খেলতে নামি, তখন মন দিয়েই খেলি।”

Advertisement

তিনি আরও বলেন, “আমি অনেকের থেকে বেশি পরিশ্রম করি। ৪০ ওভার জুড়ে বাউন্ডারি মারার ক্ষমতা রাখি। এখনও মনে করি, ৫০ ওভারে যে বলটাই খেলি না কেন, সেটাই আমার শেষ বল। আমি সেভাবে ব্যাট করি, সেভাবে রান করি। দলের জন্য সেভাবে খেলি। এত কিছুর পরও যদি নিজেকে প্রমাণ দিতে হয়, তাহলে সেই জায়গাটা আমার জন্য নয়। এমন নয় যে একটা সিরিজের এক সপ্তাহ বা দু’সপ্তাহ আগে প্রস্তুতি নেওয়া শুরু করি। আমি সারা বছর প্রস্তুতির মধ্যে থাকি। সেটাই আমার জীবন, আমার কাজ।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.