Zaheer Khan

মাত্র এক বছরেই মোহভঙ্গ, মেন্টর জাহিরকে ছেঁটে ফেলল লখনউ সুপার জায়ান্টস

মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও ছিল জাহিরের উপর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১৩:১৫

options
link
মাত্র এক বছরেই মোহভঙ্গ, মেন্টর জাহিরকে ছেঁটে ফেলল লখনউ সুপার জায়ান্টস
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক মরশুম পরেই জাহির খানের সঙ্গে গাঁটছড়া শেষ হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের। বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে প্রাক্তন ভারতীয় পেসারকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। উল্লেখ্য, গত আইপিএলে ব্যর্থ হওয়ার পরে মেন্টর হিসাবে প্রাক্তন পেসারকে দলে নেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু একবছরের মধ্যেই জাহিরকে নিয়ে মোহভঙ্গ এলএসজি ম্যানেজমেন্টের।

Advertisement

শোনা যাচ্ছে, জাহির-লখনউ বিচ্ছেদের মূল কারণ, টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মতের মিল না হওয়া। টিমের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে জাহিরের সম্পর্ক যথেষ্ট ভালো। কিন্তু বাকি ম্যানেজমেন্টের সঙ্গে আইপিএল চলাকালীন তাঁর মতভেদ বেড়েছে। সম্ভবত সেই মতভেদের প্রভাব পড়েছে মাঠেও। তাই চলতি বছরের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিতেছে এলএসজি। ঘরের মাঠে মাত্র দু’টি ম্যাচে জয় পেয়েছিল দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও ছিল জাহিরের উপর। কিন্তু এবার যে তাঁকে ছেঁটে ফেলা হতে পারে সেরকম ইঙ্গিত ছিলই। মাসখানেক আগে শোনা গিয়েছিল, এলএসজি কর্তৃপক্ষ জাহিরের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছে না। এই পরিস্থিতিতে দল এমন একজন নতুন কোচ খুঁজছে, যাঁর ক্ষমতা আরও বিস্তৃত হবে। এলএসজি ছাড়াও তাঁকে দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসেরও দেখভালও করতে হবে। লখনউ ইতিমধ্যেই বোলিং ভরত অরুণকে কোচ হিসেবে নিয়ে এসেছে।

Advertisement

এখানে মনে করিয়ে দেওয়া যাক, গৌতম গম্ভীর লখনউ ছেড়ে কেকেআরে যোগ দেওয়ার পর জাহিরকে মেন্টর করে নিয়ে এসেছিল লখনউ। ২০২৪ সালের আগস্টে। তার পূর্বে ২০১৮ থেকে ২০২২-এই চার বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু গম্ভীর চলে যাওয়ার পর থেকেই এলএসজির পারফরম্যান্স নিম্নমুখী। গত দু’টো মরশুমে এলএসজি প্লে-অফে যেতে পারেনি। তাই আগামী মরশুমের আগে কোচিং প্যানেল ঢেলে সাজাতে চাইছে এলএসজি ম্যানেজমেন্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন