Cristiano Ronaldo

ফিফার দয়ায় ফাইনালে মেসিরা! বিশ্বকাপ শেষেই বিতর্ক বাড়িয়ে সহমত রোনাল্ডো

বিশ্বকাপে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ বিশ্বের অনেক ফুটবল-ভক্তের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৭:৪৪

options
link
ফিফার দয়ায় ফাইনালে মেসিরা! বিশ্বকাপ শেষেই বিতর্ক বাড়িয়ে সহমত রোনাল্ডো
মেসি-রোনাল্ডো বিতর্ক ফুরিয়েও যেন ফুরোচ্ছে না।

বিশ্বকাপে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমন অভিযোগ বিশ্বের অনেক ফুটবল-ভক্তের। এবার সেই তালিকায় শামিল খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ! ইনস্টাগ্রামে একটা আচরণেই নিজের বক্তব্য বুঝিয়ে দিলেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর মেসি-রোনাল্ডো বিতর্ক ফুরিয়েও যেন ফুরোচ্ছে না।

Advertisement

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে একপেশে ভাবে হেরেছে আর্জেন্টিনা। তবে মেসিরা আদৌ ফাইনালে উঠতে পারত কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আর্জেন্টিনা নাকি রেফারির থেকে বাড়তি সুবিধা পেয়েছে। গ্রুপ পর্বে মেসিকে লাল কার্ড না দেখানো, মিশর ম্যাচে গোল বাতিল-সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। ফিফার দিকে অভিযোগের আঙুল উঠছে। পরোক্ষভাবে রোনাল্ডোও তাতে সায় দিচ্ছেন। ইনস্টাগ্রামে এক স্প্যানিশ সাংবাদিক আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব নিয়ে একটি ভিডিও করেছেন। সেখানে অনেক লাইকের মধ্যে একটি লাইক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

Advertisement

ফাইনালের আগে ওই সাংবাদিক বলেছেন, “আর্জেন্টিনার তো পাঁচ ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। ফিফার দয়ায় ওরা বিশ্বকাপে ছিল। আমি আর্জেন্টিনাকে নিয়ে ভয় পাই না। আমি ফিফা সভাপতি ইনফান্তিনোকে বেশি ভয় পাই। আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামছি না। আমরা পুরো ফিফার বিরুদ্ধে খেলব। যারা চায় ফের মেসির হাতে বিশ্বকাপ উঠুক।” নেটিজেনদের দাবি, ওই পোস্টে রোনাল্ডোর লাইক ছিল। যদিও পরে দেখা যায়, সেখানে রোনাল্ডোর লাইকটি নেই।

Advertisement

ফাইনালে অবশ্য স্পেনই জিতেছে। এনজোর লাল কার্ড ও স্পেনের একটি গোল বাতিল ছাড়া খুব বেশি বিতর্কিত সিদ্ধান্ত ছিল না। অন্যদিকে রোনাল্ডোর দেশ পর্তুগাল রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় নিয়েছে। তারাও হেরেছিল স্পেনের কাছেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.