সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করল ভারত৷ দীপাবলিতে ভারতবাসীকে এই জয় উপহার দিতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ এমনকি, এই জয়ের নেপথ্যে বোলারদের অবদানকে কুর্নিশ জানালেন অধিনায়ক৷ অকপটে স্বীকার করলেন “ভারতীয় বোলারদের অন্যতম সেরা পারফরম্যান্স”৷
দীপাবলির শুরুতেই এমন উপহার দিয়ে ভারতবাসীর আনন্দ দ্বিগুন করে দিয়েছে ধোনিবাহিনী৷ মাত্র ৭৯ রানে দশটি উইকেট হারিয়ে ড্রেসিং রুমে ফিরে যায় কিউয়িরা৷ অমিত মিশ্র একাই ১৮ রানের বিনিময় ৫টি উইকেট তুলে নেয়৷ এমনকি ভারতীয় বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণে শনিবারের ম্যাচের এই ৭৯ রানই ভারতের মুখোমুখি হয়ে আপাতত সবচেয়ে কম রান নিউজিল্যান্ডের৷
ম্যাচের পরই বিজয়ী অধিনায়ক জানান, বিশাখাপত্তনমের পিচ বোলারদের জন্য উপযুক্ত ছিল এবং তারই সদ্ব্যবহার করেছে তাঁরা৷ নাম নিয়ে অমিত মিশ্র এবং অক্ষর প্যাটেলের বোলিংয়ের প্রশংসাও করেন ধোনি৷
এছাড়াও, এই জয়ের অন্যতম কান্ডারী হিসেবে চিহ্নিত করেন সহ-অধিনায়ক বিরাট কোহলিকে৷ একদিনের সিরিজের শেষ ম্যাচেও ৭৬ বলে ৬৫ রান করেন তিনি৷ এবং অধিনায়ক জানিয়েছেন, বিরাটের এই ৬৫ রানও ভারতকে কঠিন পিচে ২৬৯ রান তুলে নিতে যথেষ্ট সাহায্য করেছে৷ তাছাড়া আগের চারটি ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে ৭০ রানের ইনিংস উপহার দেন রোহিত শর্মাও৷
বিশাখাপত্তনমের উইকেট ব্যাটিংয়ের জন্য অনুকূল না হলেও ৬৩টি রানে দুই উইকেট হারিয়েও হয়তো এমন পরিণতি হবে ভাবতে পারেননি কিউয়িবাহিনী৷ মাত্র ১৬ রানের ব্যবধানেই ভারতীয় বোলাররা বাকি ৭ উইকেট ঝুলিতে পুরে নেয়৷ ফলে ভারতের মাটিতে টেস্ট সিরিজের মতো একদিনের সিরিজ জয়ের স্বপ্নও সত্যি হল না নিউজিলান্ডের৷
সর্বশেষ খবর
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের