সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সাক্ষাৎ মানেই আবেগের চোরাস্রোত, টেনশন, শ্বাসরোধকারী খেলা। বৃহস্পতিবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে দুই প্রধানের ছোটদের খেলাকে কেন্দ্র করে একই রকম উত্তেজনা ছিল। আবেগের বিস্ফোরণও ছিল।
[আরও পড়ুন: বিষপ্রয়োগ প্রাক্তন পাক তারকাকে! পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদি]
দিনকয়েক আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে ভারতসেরা হয়েছে ফেরান্দোর ছেলেরা। এদিন ভাইদের বড় ম্যাচ দেখতে নৈহাটী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিরি, জনি কাউকোর মতো খেলোয়াড়রা। দিনান্তে দুই প্রধানের ম্যাচ ঢলে পড়ে ড্রয়ের কোলে।
যদিও মোহনবাগান গোল করার মতো সুযোগ পেয়েছিল। খেলার শেষের দিকে পেনাল্টিও পেয়েছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু এক ম্যাচের সাসপেনশন কাটিয়ে ফেরা আদিত্য পেনাল্টি বাঁচান। হামতের শট শরীর ছুঁড়ে বাঁচান আদিত্য। ফিরতি শটেও দলকে বাঁচান তিনি। আরও দু-একবার ইস্টবেঙ্গলের গোলমুখে আক্রমণ শানিয়েছিল মোহনবাগান। কিন্তু গোল হয়নি। ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল।
এদিনের ম্যাচের পরে পূর্বাঞ্চল বিভাগে ইস্টবেঙ্গল ৪টি ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ খেলতে গেলে পরিবারের কথা ভাবা চলে না’, রোহিতকে তোপ গাভাসকরের]
সর্বশেষ খবর
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল