সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ টেবিলে দুই দলের অবস্থান বেশ কাছাকাছি। বেঙ্গালুরু এফসি রয়েছে ৮ নম্বরে, ইস্টবেঙ্গল দশে। দুই দলই নিজেদের শেষ দুই ম্যাচ হেরেছে। ফলে শুক্রবার হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াইয়ে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু (Bengaluru FC) আর ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল (East Bengal)।
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে ছন্দে নেই সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ক্যাপ্টেনের অফ ফর্মের প্রভাব পড়ছে বেঙ্গালুরুর খেলায়। তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার ভুল করতে নারাজ ইস্টবেঙ্গলের অন্যতম অধিনায়ক ক্লেটন। বলছেন, “আমরা কিছু ক্ষেত্রে ভুল করছি। আর বেঙ্গালুরুর অবস্থাও অনেকটা আমাদের মতো। লিগে এখনও ছন্দ খুঁজে না পেলেও ওদের কয়েকজন দুর্দান্ত ফুটবলার আছে। এমন প্রতিপক্ষকে গুরুত্ব দিতেই হবে।
[আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়ের পরদিনই কোচ বদল ভারতের, দ্রাবিড়ের জায়গায় দায়িত্বে লক্ষ্মণ]
ঘরের মাঠে ওরা জেতার জন্য মরিয়া থাকবে। তবে আমাদের সাহসী ফুটবল খেলে তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।” গত দুই মরশুম বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ক্লেটন। আইএসএলে দু’বছরে ১৬ গোল আর ৭ অ্যাসিস্টের পরও এবছর তাঁকে দলে রাখা হয়নি। ফলে শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটা ক্লেটনের কাছে জবাব দেওয়ার মঞ্চও।
বেঙ্গালুরুকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গিয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের মুখেও। ইস্টবেঙ্গল কোচের কথায়, “বেঙ্গালুরু স্কোয়াড ধরে রাখার সুবিধা পাচ্ছে। তার উপর সাইমন গ্রেসন ভাল কোচ। ওদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না।”
[আরও পড়ুন: স্বপ্নের আক্রমণভাগই ভরসা দেশঁর, স্যান্টোসের কাপ-টিমে ‘কোহিনূর’ রোনাল্ডোই]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!