East Bengal vs Mohammedan

আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

লিগ জিততে গেলে শুধু নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই হবে না। পাশাপাশি অন্য দলের উপর ভরসা করা ছাড়া উপায় নেই ইস্টবেঙ্গলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৮:২৩

options
link
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
ছবি: সংগৃহীত

সোমবার কল্যাণীতে মহামেডানের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal vs Mohammedan)। চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে যাওয়ার পর চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। ডার্বিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মনোতোষ মাঝি। আন্তঃরেল খেলা থাকায় এই ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না চাকু মান্ডি ও অঙ্কন ভট্টাচার্যকে। কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন বিজয় মুর্মু।

Advertisement

লিগ জিততে গেলে শুধু নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই হবে না। পাশাপাশি অন্য দলের উপর ভরসা করা ছাড়া উপায় নেই ইস্টবেঙ্গলের। অন্যদিকে মহামেডানও প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে জিতে থাকায় তাদেরও লিগ জয়ের সম্ভাবনা রয়েছে। অফিস খেলা থাকায় এই ম্যাচে মহামেডান পাচ্ছে না ফারদিন আলি মোল্লাকে। সোমবার বারাসত স্টেডিয়ামে ম্যাচটি থাকলেও পর্যাপ্ত পুলিশ না পাওয়ার জন্য ম্যাচটি সরিয়ে কল্যাণী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রথম ম্যাচে ভবানীপুরকে হারায় মহামেডান। তবে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। ফলে ওই ম্যাচটি ইস্টবেঙ্গলের জন্য বাড়তি গুরুত্ব রাখে। গ্রুব পর্বে ভবানীপুরের বিরুদ্ধেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আবার মহামেডান প্রথম ম্যাচে শক্তিশালী ভবানীপুরকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ফলে সোমবার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে সাদা-কালো শিবির। এই মুহূর্তে সুপার সিক্সে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ কোল ইন্ডিয়াকে গোলের মালা পরায় সবুজ-মেরুন শিবির। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মহামেডান।

Advertisement

অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর আল হুসেন ম্যাচ খেলতে রবিবার ভোররাতে কলকাতা থেকে দোহা হয়ে জর্ডন পৌঁছে গেলেন লাল-হলুদ ফুটবলাররা। ওখানে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই দুটি ট্রেনিং সেশন করবেন আনোয়ার আলিরা। চোট পাওয়া নাচো মনসালভে দলের সঙ্গে না গেলেও তাঁকে দেখা গেল বিমানবন্দরে। জানা গিয়েছে তিনি বাড়ি গেলেন। প্রশ্ন উঠছিল, চোট কাটিয়ে উঠে জর্ডন যাবেন কি মহম্মদ রশিদ? শেষ পর্যন্ত দেখা গেল চিন্তা কাটিয়ে দলের সঙ্গে এসিএল টু-র প্রথম গ্রুপ পর্বের ম্যাচ খেলতে উড়ে গেলেন রশিদ। দলের সঙ্গে যাননি বরিস সিং, শৌভিক চক্রবর্তী ও দানিশ ফারুখ।

আজ ঘরোয়া লিগে
ইস্টবেঙ্গল বনাম মহামেডান
কল্যাণী স্টেডিয়াম, দুপুর ৩.০০
নাম্বার টেন স্পোর্টস অ্যাপ

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.