Cristiano Ronaldo

রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?

কী অবস্থা হল সত্যিকারের নবদম্পতির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৩:৩৭

options
link
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
বাঁদিকে- প্রবল ভিড়ের মধ্যে বিয়েতে ঢুকতে সমস্যায় নববধূ। ডানদিকে- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিয়ে। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে পর্তুগালের একটি চার্চে বিয়ে করবেন কিংবদন্তি ফুটবলার। এই জল্পনা নিয়ে বিরাট হইচই নেটপাড়ায়। জল্পনা এতটাই জোরালো ছিল যে, ‘বিয়ের দিন’ মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথিড্রালের সামনে ২ হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। হাজির ছিলেন অনেক সাংবাদিকও। ভুল ভাঙল অনেকক্ষণ পর।

Advertisement

পর্তুগিজ সংবাদমাধ্যম থেকেই রটেছিল ১ আগস্ট রোনাল্ডো-জর্জিনার বিয়ে। অনেক তারকা আসবেন অতিথি হয়ে। এমনকী ‘নিমন্ত্রণপত্র’ও ভাইরাল হয়ে যায়। ওইদিন ফুনশালের চার্চের বাইরে সকাল থেকেই লোক জড়ো হতে থাকেন। ভিড় বাড়তে থাকে সাংবাদিক ও সমর্থকদের। কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে। রোনাল্ডো নয়। এতক্ষণ হাপিত্যেশ করার পর বুঝতে পারেন, ক্যাথেড্রালে বিয়ে করতে আসা জুটি রোনাল্ডো-জর্জিনা নন। বরং মাদেইরারই পর্তুগিজ দম্পতি ফাবিও রামোস ও ফাতিমা নিকোল। তাঁরা বর্তমানে ফ্রান্সে বসবাস করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তা বলে হাজির জনতা নিরুৎসাহ হননি। বরং বিয়ের পোশাকে ক্যাথেড্রালে প্রবেশের সময় ফাতিমাকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড় ঠেলে কোনও মতে ভেতরে ঢুকতে হয় নববধূকে। সেই সময় অতিথিদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, ‘এটা জর্জিনা নন’। তাতেও অনেকে মোবাইলে ছবি তুলতে থাকেন। পুরো ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর সেটা পৌঁছে যায় খোদ রোনাল্ডোর কাছেও। তিনি ওই ভিডিওর কমেন্টে চারটি হাসির ইমোজি দিয়ে যান।

Advertisement

২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা। পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখানেই দু’জনের পরিচয়, তারপর প্রেম। রোনাল্ডো যে জর্জিনাকে বিয়ে করার কথা ভাবছেন, সেটা বছর খানেক আগেই স্পষ্ট হয়ে যায়। বিশ্বকাপের পর থেকেই সেই জল্পনা গতি পেতে থাকে। তবে রোনাল্ডোর বোন আগেই জানিয়ে দিয়েছিলেন, আপাতত দাদার বিয়ে হচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.