ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?

কঙ্গোয় থাবা বসিয়েছে ইবোলা সংক্রমণ। একদিনেই সেদেশে ৭২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আফ্রিকান দেশটির এই দশা এবার চিন্তা বাড়াচ্ছে বিশ্বকাপে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:৪১

options
link
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
কঙ্গোয় থাবা বসিয়েছে ইবোলা সংক্রমণ। একদিনেই সেদেশে ৭২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কঙ্গোয় থাবা বসিয়েছে ইবোলা সংক্রমণ। একদিনেই সেদেশে ৭২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আফ্রিকান দেশটির এই দশা এবার চিন্তা বাড়াচ্ছে বিশ্বকাপে। কারণ এবারের বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো। বুধবার তারা বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে আশঙ্কা বাড়ছে, বিশ্বকাপেও ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়বে না তো?

Advertisement

ইবোলা সংক্রমণের জেরে বিশ্বকাপ নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে কঙ্গোকে। মেগা টুর্নামেন্টের আগে মার্কিন মুলুকে অনুশীলন শিবির করার পরিকল্পনা ছিল দলের। কিন্তু মার্কিন প্রশাসনের চোখরাঙানিতে তা বাতিল করতে হয়েছে। এমনকি চিলির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও বাতিল হয়ে গিয়েছে। তারপর আমেরিকার প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কঙ্গোর গোটা দলকে ২১ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। তা না হলে আমেরিকায় প্রবেশাধিকার মিলবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেলজিয়ামে নিভৃতবাস কাটিয়ে মাত্র দিনদুয়েক আগে আমেরিকায় পা রেখেছে কঙ্গো। তবে দেশকে বিশ্বকাপে খেলতে দেখার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে কঙ্গোবাসীর। কারণ কঙ্গো থেকে আসা ফুটবলপ্রেমীদের হয়তো মার্কিন মুলুকে প্রবেশাধিকার দেওয়া হবে না। অন্যদিকে আমেরিকার জনস্বার্থ আধিকারিকরা জানিয়েছেন, ইবোলা সংক্রমণ রুখতে কড়া নজরদারি চালানো হবে। বিশ্বকাপ উপলক্ষে অন্তত ৬৫ লক্ষ ফুটবলপ্রেমী আমেরিকায় পা রাখবেন। ইবোলা সংক্রমণ রুখতে সবরকম পদক্ষেপ করবে মার্কিন প্রশাসন।

Advertisement

যদিও মার্কিন কর্তৃপক্ষ মনে করছে, বিশ্বকাপে ইবোলা সংক্রমণের সম্ভাবনা খুবই কম। কারণ এই ভাইরাস করোনার মতো বাতাসের মাধ্যমে ছড়ায় না। প্রসঙ্গত, গত ১৫ মে প্রথমবার কঙ্গোয় ইবোলা সংক্রমণের কথা জানা গিয়েছিল। একমাসের মধ্যে সেখানকার ছবিটা ক্রমশ ভীতিপ্রদ হয়ে দাঁড়িয়েছে। রবিবার কঙ্গোয় একদিনে ৭২ জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৭৮২। মৃত ১৮১। নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। আফ্রিকার অন্যান্য বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.