England Football Team

আনন্দ বদলে গেল বিষাদে! সেলিব্রেশনের সময় চোট পেয়ে হাসপাতালে ইংল্যান্ড তারকা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ের পর সেলিব্রেশনের সময় চোট পান অভিজ্ঞ মিডফিল্ডার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৬:০১

options
link
আনন্দ বদলে গেল বিষাদে! সেলিব্রেশনের সময় চোট পেয়ে হাসপাতালে ইংল্যান্ড তারকা
সেলিব্রেশনের সময় চোট পেয়ে হাসপাতালে ইংরেজ মিডফিল্ডার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড (England Football Team)। মেক্সিকোর বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ের পর সেলিব্রেশনের সময় চোট পান অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডন হেন্ডারসন। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

Advertisement

শেষ বাঁশি বাজার পর আজতেকা স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে ‘ওয়ান্ডারওয়াল’ ও ‘থ্রি লায়ন্স’ গেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন ইংল্যান্ড ফুটবলাররা। এক প্রান্তের গোলপোস্টের পিছনে জড়ো হওয়া ইংল্যান্ড সমর্থকদের সঙ্গে উল্লাসে মেতেছিলেন ফুটবলাররা। সেই সময় মাঠের ধারের বিজ্ঞাপন বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়ে যান হেন্ডারসন। পড়ে গিয়ে তাঁর কবজিতে আঘাত লাগে।

Advertisement

সতীর্থকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে যান ইংল্যান্ডের ফুটবলাররা। ফিজিওথেরাপিস্ট প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় হেন্ডারসনকে। গোটা ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ইংল্যান্ডের হেডকোচ টমাস টুখেলকে। তিনি বলেন, “ওর কবজিতে চোট লেগেছে। এই মুহূর্তে হাসপাতালে আছে। চোট বেশ গুরুতর মনে হচ্ছে।” হেন্ডারসনের চোট নিয়ে হ্যারি কেন বলেন, “ও পড়ে গিয়ে চোট পেয়েছে। কবজিতে লেগেছে।” তবে চোট কতটা গুরুতর, সে বিষয়ে কিছু জানাননি ইংল্যান্ড অধিনায়ক।

ইংল্যান্ড দলে অন্যতম অভিজ্ঞ ফুটবলার হেন্ডারসন। যদিও নিয়মিত প্রথম একাদশে নিয়মিত জায়গা হয় না তাঁর। কঠিন পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতার উপর ভরসা করেন টমাস টুখেল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে তাঁকে নামানোর সম্ভাবনা ছিল। তবে নির্ধারিত সময়ে জয় নিশ্চিত হওয়ায় সেই প্রয়োজন আর হয়নি। উল্লেখ্য, এবার শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.