বিশ্বকাপে (FIFA World Cup 2026) টানা সাত ম্যাচে জয়। ফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না লিওনেল মেসিদের (Lionel Messi)। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিল আর্জেন্টিনা (Argentina vs England)। সেখানেই এনজো ফার্নান্ডেজের একটি ট্যাকল ঘিরে প্রশ্ন উঠছে। ফুটবলমহলের প্রশ্ন, কেন লাল কার্ড দেখানো হল না এনজোকে? সোশাল মিডিয়াতেও রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন:
বুধবার ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল দুই দল। প্রথম ১০ মিনিটের মধ্যেই অন্তত আটটি ফাউল হয়। এহেন পরিস্থিতিতেই এনজোর ট্যাকল ইংরেজ তারকা এলিয়ট অ্যান্ডারসনের বিরুদ্ধে। ম্যাচের বয়স তিন মিনিট, এলিয়ট তখন বল পায়ে এগোচ্ছেন। সেসময়ে পিছন থেকে ছুটে এসে ইংরেজ ফুটবলারের উরুতে সজোরে লাথি মারেন এনজো। মাথাতেও হাত দিয়ে আঘাত করেন। চোখের সামনে এমন ঘটনা দেখে প্রতিবাদ করেন জুড বেলিংহ্যামরা।
Era para o Enzo Fernandez da Argentina ser EXPULSO já aos minuto 3
AdvertisementIncrível como a FIFA continua a ser conivente com o jogo SUJO
A Inglaterra tem razão. Esse árbitro é tendencioso! pic.twitter.com/GQb6qDZMmS
— Cássio Oliveira (@cassioolivveira) July 15, 2026
রেফারি ছুটে এসে এনজোকে শান্ত হতে নির্দেশ দেন। কিন্তু এহেন ‘অপরাধে’র পরেও এনজোকে কার্ড দেখাননি রেফারি। ফুটবলমহল বলছে, লাল কার্ড দেখানো উচিত ছিল এনজোকে। কিন্তু হলুদ কার্ডটুকু দেখেননি আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত তাঁর গোলেই ম্যাচে ফেরে নীল-সাদা ব্রিগেড। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। কিন্তু নেটিজেনরা বলছেন, রেফারি পক্ষপাতিত্ব করছেন। মাথায় মারার পরেও কার্ড দেখানো হচ্ছে না, সেটা ফুটবলের বিরাট লজ্জা।
উল্লেখ্য, সেমিফাইনালের শুরু থেকেই রেফারিকে নিয়ে বিতর্ক ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ইসমাইল এলফাথ আসলে লিওনেল মেসির প্রিয় রেফারি। তাঁর অধীনে খেললে ম্যাচ হারেন না মেসি। সেই ‘সুনাম’ বজায় রাখতেই কি এনজোকে কার্ড দেখাননি এলফাথ? উঠছে প্রশ্ন। এছাড়াও প্রিকোয়ার্টার ফাইনালে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচেও রেফারির ভূমিকা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। বিশ্বকাপ একেবারে শেষ লগ্নে পৌঁছে গেলেও আর্জেন্টিনার ‘কমিটির টিম’ তকমা এখনও মোছা গেল না। স্পেনের বিরুদ্ধে ফাইনালেও কি রেফারিংয়ের ‘সুবিধা’ পাবেন মেসিরা?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ