FIFA World Cup 2026

যদি হেরে যায়! মেসিদের ফাইনাল দেখতে কেন মাঠে আসবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার মুখে দাঁড়িয়ে তাঁর দেশ। গোটা টুর্নামেন্টজুড়ে সবকটা ম্যাচে জয় পেয়ে ফাইনালে উঠেছে। হাড্ডাহাড্ডি ফাইনাল দেখতে একাধিক রাষ্ট্রপ্রধান ভিড় জমাবেন গ্যালারিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:০৩

options
link
যদি হেরে যায়! মেসিদের ফাইনাল দেখতে কেন মাঠে আসবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাঠমুখো হবেনই না।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ (FIFA World Cup 2026) জেতার মুখে দাঁড়িয়ে তাঁর দেশ। গোটা টুর্নামেন্টজুড়ে সবকটা ম্যাচে জয় পেয়ে ফাইনালে উঠেছে। হাড্ডাহাড্ডি ফাইনাল দেখতে একাধিক রাষ্ট্রপ্রধান ভিড় জমাবেন গ্যালারিতে। কিন্তু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাঠমুখো হবেনই না। জানা গিয়েছে, লিওনেল মেসিদের প্রতিপক্ষ স্পেনের প্রধানমন্ত্রী এবং রাজা সকলেই মেটলাইফ স্টেডিয়ামে থাকবেন। কিন্তু নিজেকে গৃহবন্দি করে রাখবেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।

Advertisement

আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির থাকবেন। তাঁর প্রবল সমালোচক হিসাবে পরিচিত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মার্কিন মুলুকে। গত কয়েকমাসে পেদ্রো একাধিকবার সুর চড়িয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্টের বিদেশনীতি, শরণার্থী নীতি, ইজরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানের উপর হামলা-সমস্ত কিছুর বিরোধিতা করেছেন পেদ্রো। শত বিরোধিতা সত্ত্বেও দেশের জয় দেখতে পা রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ট্রাম্পের ‘বন্ধু’ তালিকায় থেকেও কেন মাঠে আসবেন না জাভিয়ের? তাঁর সঙ্গে স্প্যানিশ প্রধানমন্ত্রীর সম্পর্কও খুব একটা মধুর নয়। পেদ্রো এবং তাঁর স্ত্রীকে একাধিকবার কটাক্ষ করেছেন। যদিও তাঁর মাঠে না আসার কারণটা অন্য। আর পাঁচটা সাধারণ আর্জেন্টাইনের মতো তিনিও ফুটবলের ক্ষেত্রে প্রবল কুসংস্কারাছন্ন। এতদিন পর্যন্ত বুয়েনস আইরেসে প্রেসিডেন্টের বাসভবনে নির্দিষ্ট একটা জায়গায় বসে ম্যাচ দেখেছেন। সেখান থেকে নড়লে মেসিরা হেরে যেতে পারেন, এমন আশঙ্কাতেই স্টেডিয়াম এড়িয়ে যাচ্ছেন তিনি। কেবল তাই নয়, গরমের মধ্যেও পয়া জ্যাকেট পরে তিনি মেসিদের খেলা দেখবেন।

Advertisement

আর্জেন্টিনার ভক্তকুলও এমন বহু কুসংস্কার মেনে চলেন, যাকে কাবালাস বলা হয়। কেউ জার্সি কাচেন না সৌভাগ্য ধরে রাখার জন্য। কেউ বা একই চেয়ারে বসে আর্জেন্টিনার সব ম্যাচ দেখেন। বিশ্বকাপের ইতিহাস বলছে, ম্যাচের আগে প্রেসিডেন্টের দেখা পাওয়াটা লা আলবিসলেস্তের পক্ষে খুব একট শুভ নয়। তাই জাভিয়েরও চাইছেন না মেসিদের দর্শন দিতে। ঘরে বসেই দেশের জন্য গলা ফাটাবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.