ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। ভারতও ব্যতিক্রম নয়। ভারতীয় সময় রবিবার রাতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে লামিনে ইয়ামালের স্পেন। ধুন্ধুমার এই ম্যাচ শেষ হতে মধ্যরাত গড়াবে। সেকথা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিল দক্ষিণের রাজ্য কেরল। আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যের সমস্ত শিক্ষপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
রবিবার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন নির্দেশ দিয়েছেন, সোমবার স্কুল, কলেজে-সহ রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে। কেবলমাত্র আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি সোমবারই হবে। উল্লেখ্য, বিরোধী দলগুলি এবং বেশ কয়েকটি নাগরিক সংগঠন ফুটবল বিশ্বকাপ ফাইনালের জন্য সোমবার পূর্ণদিবস ছুটির দাবি জানিয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টিও সরকারের কাছে আর্জি জানান, ভোররাতে শেষ হওয়া খেলা দেখে ছাত্রীদের পক্ষে স্কুল-কলেজে আসা সম্ভব হবে না।
সমবেত আর্জিতেই কাজ হয়েছে। কেরল ভারতের একমাত্র রাজ্য, যেখানে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য সোমবার ছুটি ঘোষণা করল সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন ইতিমধ্যে নির্দেশ দিলেও এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি নির্দেশিকা পায়নি বলেই খবর। তবে, মনে করা হচ্ছে, খুব শিগগির ওই নির্দশিকা পৌঁছে যাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
