ফুটবলের মহাযুদ্ধ
Sarpreet Singh

হৃদয়ে আজও ভারতের স্মৃতি! ইতিহাস গড়া সরপ্রীতের স্বপ্ন, আরও ‘ভারতীয়’ খেলুক ফুটবল বিশ্বকাপে

বিশ্বকাপের মঞ্চে ভারত নেই। তবে 'ভারতীয়রা' আছেন। চারজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বিভিন্ন দেশের হয়ে দাপিয়ে খেলছেন বিশ্বকাপে। তাঁদেরই একজন সরপ্রীত সিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২০:৪১

options
link
হৃদয়ে আজও ভারতের স্মৃতি! ইতিহাস গড়া সরপ্রীতের স্বপ্ন, আরও ‘ভারতীয়’ খেলুক ফুটবল বিশ্বকাপে
বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সরপ্রীত সিং

বিশ্বকাপের মঞ্চে ভারত নেই। তবে ‘ভারতীয়রা’ আছেন। চারজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বিভিন্ন দেশের হয়ে দাপিয়ে খেলছেন বিশ্বকাপে। তাঁদেরই একজন সরপ্রীত সিং। নিউজিল্যান্ডের হয়ে খেললেও শিকড় রয়েছে ভারতে। এবার বিশ্বকাপে নেমেই ইতিহাস গড়েছেন সরপ্রীত। তিনি চান, আরও ভারতীয় বিশ্বকাপ খেলুক।

Advertisement

গ্রুপ ‘জি’তে ইরাকের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁকে তুলে নেওয়া হয়। প্রথম শিখ ধর্মাবলম্বী হিসেবে বিশ্বকাপে খেললেন সরপ্রীত। বিশ্বকাপে অভিষেকের পর আবেগপ্রবণ হয়ে পড়েন সরপ্রীত। তিনি বলেন, “আমার পরিবার, আমার সম্প্রদায়ের জন্য এটা বিরাট ব্যাপার। আমি খুব খুশি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করে দিয়েছি। আশা করি, ভবিষ্যতে আরও সিং, শিখ, পাঞ্জাবি ফুটবলার ও ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের খেলতে দেখব।”

Advertisement

২০১৮ সালে ভারতে নিউজিল্যান্ড ফুটবল দল একটি টুর্নামেন্ট খেলতে এসেছিল। সেই স্মৃতি আজও সরপ্রীতের মনে উজ্জ্বল। ভারতে খেলতে এসে তিনি বুঝতে পেরেছিলেন, এদেশের সঙ্গে তাঁর সংযোগ কতটা দৃঢ়। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হন। সরপ্রীতের সংযোজন, “আমি সবসময় জানি নিউজিল্যান্ডের সঙ্গে ভারতেরও প্রতিনিধিত্ব করছি। আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

Advertisement

অকল্যান্ডের এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া সরপ্রীত বিশ্ব ফুটবলে বেশ পরিচিত নাম। বর্তমানে ২৭ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েলিংটন ফিনিক্সের হয়ে। অতীতে বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবের জার্সিতেও খেলার অভিজ্ঞতা আছে সরপ্রীতের। সপরিবারে নিউজিল্যান্ডের বাসিন্দা হলেও পাঞ্জাবের সঙ্গে যোগাযোগ আছে তাঁর। ২০১৮ সালে ইন্টার কন্টিনেন্টাল কাপে কিউয়ি রিজার্ভ দলের হয়ে ভারতে খেলতে আসেন সরপ্রীত। গত কয়েক বছর ধরেই নিউজিল্যান্ডের অন্যতম ভরসা তিনি। বিশ্বকাপে কিউয়িদের প্রত্যাবর্তনের পিছনেও অবদান আছে সরপ্রীতের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.