দিনকয়েক আগে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিয়ার এক সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছিল। যেখানে মেসিকে সর্বকালের সেরা বলে মন্তব্য করেছিলেন। যারপর সেটা নিয়ে মৃদু একটা বিতর্কও তৈরি হয়েছিল। তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সাক্ষাৎকারে ওই ধরণের মন্তব্য তিনি করেননি। সেটা সম্পূর্ণ মিথ্যা। ব্রাজিলের আর এক কিংবদন্তি রোমারিওর সঙ্গে কথোপকথন চলছিল রোনাল্ডোর। সেখানেই বিষয়টা সামনে আসে।
রোনাল্ডোকে সরাসরি প্রশ্নটা করেছিলেন রোমারিও। তিনি জিজ্ঞেস করেন, “আচ্ছা, তুমি মেসিকে কি সর্বকালের সেরা ফুটবলার বলেছিলে? জবাবে প্রায় বিস্মিত হয়ে পড়েন রোনাল্ডো। বলেন, তিনি এই ধরনের কোনও কথা বলেননি। এই খবর দেখার পর তিনি নিজেও রীতিমতো অবাক হয়ে যান! রোনাল্ডো বলেন, “কী হচ্ছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তারপর সংবাদমাধ্যমের কিছু লোকজনের সঙ্গে কথা বলার পর বুঝতে পারি যে, এটা কোথা থেকে ছড়িয়েছে। বার্সেলোনার এক সংবাদমাধ্যম এই খবরটা ছড়িয়ে দিয়েছে। সেটাও আমার বক্তব্য-সহ।”
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। সেই সঙ্গে বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে ছাপিয়ে যান রোনাল্ডোকে। বিশ্বকাপে রোনাল্ডোর গোল সংখ্যা পনেরো। বিশ্বকাপে গোলের রেকর্ডে মেসি এখন সবার উপরে। বিশ্বকাপে আলেজেরিয়ার বিরুদ্ধে মেসির হ্যাটট্রিক মাঠে বসে দেখেওছিলেন তিনি। তারপরই রোনাল্ডো বলেছিলেন, “সারা বিশ্বের সব তর্ক থামিয়ে মেসিকেই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেনে নেওয়া উচিত।” যদিও রোনাল্ডো নিজে সেটা অস্বীকার করেছেন। সাফ জানিয়েছেন, এরকম কোনও মন্তব্য তিনি কখনও করেননি। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তবে মেসিকে শুভেচ্ছা জানাতেও তিনি ভুলছেন না।
সর্বশেষ খবর
-
‘আপনারা ওই…’, তরুণীদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্য! অভিযুক্ত বাংলাদেশি ওয়েটার
-
১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ
-
দলবিরোধী কাজ! বর্ধমানে দুই পদ্ম নেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত
-
একাধিক পরকীয়া, রুশ বিজ্ঞানীর সঙ্গে যৌনসম্পর্ক! এপস্টেইন কাণ্ডে স্বীকারোক্তি বিল গেটসের
-
বনশালির ছবির সেটে মর্মান্তিক মৃত্যু, এফআইআরের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি