ফুটবলের মহাযুদ্ধ
Leo Messi

শুরুতে মেসিকে নিয়ে ঝুঁকি না নেওয়াই ভালো, বলছেন ‘সাবধানী’ আগুয়েরো

বিশ্বকাপের আগে থেকেই মেসির চোট নিয়ে নিরন্তর জল্পনা চলছে। তিনি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কি না, বিস্তর আলোচনা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:০১

options
link
শুরুতে মেসিকে নিয়ে ঝুঁকি না নেওয়াই ভালো, বলছেন ‘সাবধানী’ আগুয়েরো
মেসি ও আগুয়েরো আর্জেন্টিনার জার্সিতে। ফাইল ছবি।

রাস্তার দু’পাশের দোকানগুলোতে রাশি-রাশি আর্জেন্টিনার জার্সি। বেশিরভাগটা লিওনেল মেসির (Leo Messi)! কানসাসে ফুটবলের রাজপুত্রের জন্য বিশেষ এক জার্সি তৈরি হয়েছে। তাতে লেখা- ‘মেসি ইন কানসাস সিটি ২০২৬।’ কুড়ি ডলারে বিক্রি হচ্ছে সেই বিশেষ জার্সি।

Advertisement

চব্বিশ ঘণ্টা পর গতবারের চ্যাম্পিয়নরা কাপ অভিযান শুরু করবে। কানসাসে ফুটবল উৎসব আবর্তিত হচ্ছে আর্জেন্টিনাকে কেন্দ্র করে। হাজার-হাজার সমর্থকরা চলে এসেছেন। ম্যাচের দু’দিন আগে রাস্তায় আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি চলছে। আর্জেন্টিনা সমর্থকরা এক বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। কানসাস সিটির ডাউনটাউনের এক পার্ক থেকে বিশেষ র‍্যালি করবেন আর্জেন্টিনার অফিসিয়াল ফ্যানরা। তার আগে অবশ্য কানসাসের রাস্তাঘাট জুড়ে শুধু উৎসবের আবহ। ড্রাম বাজছে। সমর্থকদের কেউ কেউ গান গয়ে চলেছেন। সঙ্গে নাচ।

Advertisement

মেসিকে নিয়ে উন্মাদনার মাত্রা যে আকাশ ছোঁবে, সেটাই স্বাভাবিক। আসলে এটাই যে মেসির শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2026) হতে চলেছে, সেটা নতুন করে বলার প্রয়োজন পড়ে না! মেসি নিজেও যে বাড়তি তেতে থাকবেন, বলে দেওয়া যায়। বিশ্বকাপের আগে থেকেই মেসির চোট নিয়ে নিরন্তর জল্পনা চলছে। তিনি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কি না, বিস্তর আলোচনা হয়েছে। আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অবশ্য মেসিকে শুরু থেকে খেলাননি আর্জেন্টিনা কোচ স্কালোনি।

Advertisement
Lionel Messi will be in the limelight at the 2026 FIFA World Cup 2026
বিশ্বকাপে নজরে থাকবেন মেসি। ফাইল ছবি।

আর্জেন্টিনার প্রাক্তন তারকা সের্জিও আগুয়েরো বলছেন, “লিও কী জিতেছে, সেটা কোনও ফ্যাক্টর নয়। গতবার ওর বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। ও সবসময়ই চাইবে আরও বেশি ট্রফি জিততে। আরও বেশি খিদে নিয়ে মাঠে নামে। সবসময় নিজের সর্বোচ্চ দেয়। ও কখনও রিল্যাক্স না হয়ে মাঠে উজাড় করে দিতে চায়। আমার মনে হয় ওর এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। আমার মনে হচ্ছে প্রথম ম্যাচে ও শুরু থেকেই নামবে। দেখার হল, লিও-র কোনও অস্বস্তি হচ্ছে কি না। শুরুতে টিম ওকে নিয়ে বেশি ঝুঁকি নেয় কি না! বেশি ঝুঁকি নিয়ে খেলাতে গেলে আরও সমস্যা হতে পারে। মেসি এমন একজন ফুটবলার যে পঁচিশ-তিরিশ মিনিট মাঠে থাকলেও পার্থক্য করে দিতে পারে। কিন্তু বেশি ঝুঁকি নিতে গেলে সেটা হারাতে পারি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.