ফের বৈষম্যের অভিযোগে বিদ্ধ বিশ্বকাপ (FIFA World Cup 2026) ! ইতিমধ্যেই সোমালিয়ার রেফারিকে দেশে ফিরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের দলকে ম্যাচের ২৪ ঘণ্টা আগেও মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এহেন নানা অভিযোগের মাঝে ফের বিতর্ক বাঁধল এক ম্যাচ অফিসিয়ালের আচরণে। ম্যাচ চলাকালীন তিনি বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এমনটাই অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
বিতর্কের কেন্দ্রে অজি ম্যাচ অফিসিয়াল শন ইভান্স। রবিবার জার্মানি বনাম কুরাসাও ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। ভার পরিচালক হিসাবে ওই ম্যাচে ছিলেন শন। তবে ম্যাচটি হিউস্টনে খেলা হলেও ভিডিও রিভিউ অ্যাসিস্ট্যান্টরা ডালাস থেকে কাজ করছিলেন তাঁরা। ম্যাচ চলাকালীন দেখা যায়, হাতে বিশেষ একটি ইঙ্গিত করছেন শন। প্রসঙ্গত, ২০১৯ সালে হাতের ওই ইঙ্গিতটিকে ঘৃণার চিহ্ন বলে অভিহিত করে নিউ ইয়র্কের অ্যান্টি ডিফেমেশন লিগ।

এবার ফেয়ার নেটওয়ার্ক নামে একটি সংস্থার তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে শনের বিরুদ্ধে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘বিশেষজ্ঞদের মতে ওই বিশেষ অঙ্গভঙ্গি আসলে শ্বেতাঙ্গ আধিপত্যকে বোঝায়। নব্য নাৎসিবাদের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই বিশেষ ভঙ্গি। তাই আমরা মনে করি, এমন রেফারির আর কোনও ভূমিকা থাকা উচিত নয় এই বিশ্বকাপে।’ উল্লেখ্য, এই ফেয়ার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে ফিফা এবং উয়েফার সঙ্গে। বর্ণবিদ্বেষী মন্তব্য এবং আচার আচরণের দিকে খেয়াল রাখা এই সংস্থাটির কাজ। তবে গোটা বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার রেফারি সংগঠন বা ফিফা কেউই মুখ খোলেনি।
উল্লেখ্য, আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসাবে স্বীকৃতি পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আর্তানকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। সেটা স্রেফ রাজনৈতিক কারণেই, এমনটা মনে করছে ফুটবলমহলের একটা বড় অংশ। ওমরকে যদি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না দেওয়া হয়, তাহলে বর্ণবিদ্বেষী ইঙ্গিত করা শনকে কেন কাজের সুযোগ দেওয়া হবে? যদিও অনেকের মতে, শন আসলে খেলাচ্ছলে এই ইঙ্গিত করেছেন। তবে তাতেও বিতর্ক থামছে না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী



