ঘোষিত ২০২৬-র ব্যালন ডি অরের (Ballon d’Or 2026) মনোনয়ন তালিকা। শুধু ক্লাব ফুটবল নয়, এবছর বিশ্বকাপের পারফরম্যান্সও ‘বর্ষসেরা’ ফুটবলার নির্বাচনে ভূমিকা থাকছে। যেখানে ইতিহাস গড়ে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে চমকে দেওয়া কেপ ভার্দের ভোজিনহার নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তবে ৩০ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। অন্যদিকে এবার অনুষ্ঠান প্যারিসের বদলে ২৬ অক্টোবর হবে লন্ডনে।
আরও পড়ুন:
‘ফ্রান্স ফুটবল’ পত্রিকার বিচারে বর্ষসেরা ফুটবলারের জন্য ৩০ জনের নাম ঘোষিত হয়েছে। ৩৯ বছরে ফের লড়াইয়ে নামবেন লিওনেল মেসি। আর্জেন্তিনীয় ফুটবল কিংবদন্তি বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল করেছেন। অ্যাসিস্ট ছিল ৪টি। ক্লাব ফুটবলেও ১৮টি গোল করেন। প্রথমবার ২০০৬ সালে ব্যালন ডি’অরের জন্য নাম মনোনীত হয়েছিল। ২০ বছর পরও লড়াইয়ে আছেন। বিশ্বের আর কোনও ফুটবলার এত দীর্ঘসময়ের মধ্যে মনোনীত হননি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন ১৮ বছর। তিনি এবার মনোনয়ন পাননি।
তবে মেসির নবম ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে লড়াই চলতে পারে উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), হ্যারি কেন (বায়ার্ন/ইংল্যান্ড), রড্রির (ম্যাঞ্চেস্টার সিটি/স্পেন) মধ্যে। দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন। হ্যারি কেন সব মিলিয়ে ৭৩টি গোল করেছেন গত মরশুমে। রড্রি বিশ্বকাপের সেরা ফুটবলার। লড়াইয়ে থাকবেন হালান্ড-ইয়ামালও। বিশ্বকাপে ভালো খেললেও এমবাপে কিছুটা পিছিয়ে থাকবেন। কারণ ক্লাব বা দেশের হয়ে কোনও ট্রফি জেতেননি।
অন্যদিকে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ‘ইয়াসিন ট্রফি’র জন্য মনোনীত হয়েছেন ভোজিনহা। যিনি কেপ ভার্দের হয়ে বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিলেন। যদিও বিতর্ক হচ্ছে, কেন পেদ্রি বা রাফিনহা কেন প্রথম ৩০-এ থাকবেন না? এদিকে এবার আর ব্যালন ডি’অরের অনুষ্ঠান প্যারিসে হবে না। ৭০ বছর পূর্তিতে তা হবে লন্ডনে। কারণ ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যর স্ট্যানলি ম্যাথিউস।
OUR 2026 MEN’S BALLON D’OR NOMINEES! #ballondor pic.twitter.com/GQFsH5u5lO
— Ballon d’Or (@ballondor) September 8, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের